Skip to content
Latest stories

Stock news

ন্যাশনাল টির মূলধন বৃদ্ধির পরিকল্পনায় বিএসইসির সম্মতি

পুঁজিবাজারে তালিকাভুক্ত ন্যাশনাল টি কোম্পানি লিমিটেডের পরিশোধিত মূলধন বৃদ্ধির পরিকল্পনায় সম্মতি দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বিদ্যমান বিনিয়োগকারীদের মধ্যে সাধারণ শেয়ার ইস্যুর মাধ্যমে এ মূলধন বাড়ানো হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।তথ্যানুসারে, ১০ টাকা অভিহিত মূল্যের ২ কোটি ৩৪ লাখ শেয়ার ১১৯ টাকা ৫৩ পয়সায় ইস্যু করা হবে। এক্ষেত্রে শেয়ারপ্রতি প্রিমিয়াম নির্ধারণ করা হয়েছে ১০৯ টাকা ৫৩ পয়সা। শেয়ার ইস্যুর মাধ্যমে কোম্পানিটির মূলধন ২৭৯ কোটি ৭০ লাখ ২ হাজার টাকা বাড়ানো হবে। কারখানার উন্নয়ন, চলতি মূলধন খাতে অর্থায়ন ও ব্যাংকঋণ পরিশোধের জন্য এ প্লেসমেন্ট শেয়ার ইস্যু করা হবে। প্লেসমেন্ট শেয়ারের অনুপাত, রেকর্ড ডেট, সাবস্ক্রিপশনের সময়সীমা ও ব্যাংকারের তালিকা শিগগিরই জানানো হবে। ন্যাশনাল টির বর্তমানে পরিশোধিত মূলধন ৬ কোটি ৬০ লাখ টাকা। কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ৬৬ লাখ। এর মধ্যে উদ্যোক্তা পরিচালকদের হাতে রয়েছে ৪৪ দশমিক ৯০ শতাংশ শেয়ার। এছাড়া সরকরের কাছে ৪ দশমিক ৩৩, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১৪ দশমিক ৭৫ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ৩৬ দশমিক শূন্য ২ শতাংশ শেয়ার রয়েছে।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play