মুনাফার ধারাবাহিক সাফল্যের পর সুখবর দিতে প্রস্তুত খাদ্য খাতের কোম্পানি
শেয়ারবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুষঙ্গিক খাতের কোম্পানি এপেক্স ফুডস লিমিটেড -এর চলতি অর্থবছরের প্রথম নয় মাসে শেয়ারপ্রতি আয় ও পরিচালন নগদ প্রবাহে উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। একই সঙ্গে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্যও বেড়েছে। এবার কোম্পানিটি বিনিয়োগকারীদেরকে সুখবর দেয়ার প্রস্তুতি নিয়েছে। এজন্য আগামী ৪ অক্টেবর বিকাল সাড়ে ৩টায় কোম্পানিটির বোর্ডসভা অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির ৩০ জুন, ২০২৬ অর্থবছরের জন্য ডিভিডেন্ড ঘোসণা করবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।আগের বছর অর্থাৎ ২০২৫ মালে কোম্পানিটি ২০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল।স্টকমার্কেট বিশ্লেষণ করুনকোম্পানির প্রকাশিত অনিরীক্ষিত আর্থিকপ্রতিবেদন অনুযায়ী, জানুয়ারি থেকে মার্চ ২০২৬ পর্যন্ত তৃতীয় প্রান্তিকে এপেক্স ফুডসের শেয়ারপ্রতি আয় হয়েছে ১ টাকা ৩০ পয়সা। আগের বছরের একই সময়ে অর্থাৎ জানুয়ারি থেকে মার্চ ২০২৫ পর্যন্ত শেয়ারপ্রতি আয় ছিল ১ টাকা।অন্যদিকে, জুলাই ২০২৫ থেকে মার্চ ২০২৬ পর্যন্ত নয় মাসে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় দাঁড়িয়েছে ৪ টাকা ৪৫ পয়সা। আগের বছরের একই সময়ে অর্থাৎ জুলাই ২০২৪ থেকে মার্চ ২০২৫ পর্যন্ত শেয়ারপ্রতি আয় ছিল ৩ টাকা ৫২ পয়সা।অর্থাৎ, চলতি অর্থবছরের প্রথম নয় মাসে আগের বছরের একই সময়ের তুলনায় কোম্পানিটির শেয়ারপ্রতি আয় ৯৩ পয়সা বেড়েছে।