Skip to content
Latest stories

Stock news

মুনাফা থেকে লোকসানে বারাকা পতেঙ্গা পাওয়ার

পুঁজিবাজারে তালিকাভুক্ত বিদ্যুৎ খাতের কোম্পানি বারাকা পতেঙ্গা পাওয়া লিমিটেড গত ২০২১-২২ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) ১৯ কোটি টাকার বেশি কর-পরবর্তী নিট মুনাফা করেছিল। কিন্তু ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়নের কারণে চলতি ২০২২-২৩ হিসাব বছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটিকে ৩৯ কোটি টাকার বেশি কর-পরবর্তী নিট লোকসান গুনতে হয়েছে।গতকাল অনুষ্ঠিত সভায় চলতি ২০২২-২৩ হিসাব বছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করে বারাকা পতেঙ্গা পাওয়ারের পর্ষদ। প্রতিবেদন অনুসারে, চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান (ইপিএস) হয়েছে ২ টাকা ২৭ পয়সা। যেখানে আগের হিসাব বছরের একই সময়ে শেয়ারপ্রতি আয় ছিল ১ টাকা ১৩ পয়সায়। এ বছরের ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৬ টাকা ৬০ পয়সায়। সাবসিডিয়ারি কোম্পানি ও নিজেদের ব্যবসায় বৈদেশিক মুদ্রা লেনদেনজনিত লোকসানের কারণে আলোচ্য প্রান্তিকে বড় লোকসান হয়েছে বলে জানিয়েছেন কোম্পানিটির কর্মকর্তারা।এদিকে সর্বশেষ সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরে বারাকা পতেঙ্গা পাওয়ারের নিট মুনাফা ৬৫ দশমিক ২৩ শতাংশ কমে ২১ কোটি ৫৩ লাখ টাকায় দাঁড়িয়েছে।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play