Skip to content
Latest stories

Stock news

মুনাফা কমেছে জ্বালানি খাতের ১০ কোম্পানির

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিদ্যুৎ ও জ্বালানী খাতের ২৩টি কোম্পানির মধ্যে ২২ কোম্পানি অনিরিক্ষীত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। এরমধ্যে ১০টি কোম্পানির মুনাফা কমেছে আগের বছরের তুলোনায়। আর মুনাফা বেড়েছে সাত কোম্পানির। চারটি কোম্পানি লোকসানে রয়েছে। আর একটি কোম্পানির মুনাফা অপরিবর্তিত রয়েছে। আর একটি কোম্পানি এখনও আর্থিক প্রতিবেদন প্রকাশ করেনি।জানা গেছে, এই ২২টি কোম্পানির মধ্যে একটি কোম্পানি ডিসেম্বর ক্লোজিং। কোম্পানিটি হচ্ছে লিন্ডে বিডি। কোম্পানিটির তৃতীয় প্রান্তিকের অনিরিক্ষীত আর্থিক প্রতিবেদন তুলে ধরা হয়েছে।এই ১০ কোম্পানির মধ্যে রয়েছে অ্যাসোসিয়েট অক্সিজেন, ডরিন পাওয়ার, ইস্টার্ন লুব্রিকেন্টস, এনার্জিপ্যাক পাওয়ার, জিবিবি পাওয়ার, লিন্ডে বিডি, পাওয়ার গ্রীড, সামিট পাওয়ার, তিতাস গ্যাস এবং শাহজিবাজার পাওয়ার লিমিটেড।অ্যাসোসিয়েশন অক্সিজেন: কোম্পানিটির প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২২) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪১ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ৪৯ পয়সা। কোম্পানিটির ইপিএস কমেছে ০৮ পয়সা।ডরিন পাওয়ার: কোম্পানিটির প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২২) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ২৩ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ২ টাকা ৫৩ পয়সা। কোম্পানিটির ইপিএস কমেছে ৩০ পয়সা।ইস্টার্ন লুব্রিকেন্টস: কোম্পানিটির প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২২) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২৫ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ১ টাকা ৪৫ পয়সা। কোম্পানিটির ইপিএস কমেছে ১ টাকা ২০ পয়সা।এনার্জিপ্যাক পাওয়ার:কোম্পানিটির প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২২) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১৮ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ৪৯ পয়সা। কোম্পানিটির ইপিএস কমেছে ৩১ পয়সা।জিবিবি পাওয়ার: কোম্পানিটির প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২২) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২৫ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ৩৫ পয়সা। কোম্পানিটির ইপিএস কমেছে ১০ পয়সা।লিন্ডে বাংলাদেশ: কোম্পানিটির তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর’২২) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪৮ টাকা ৭৮ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ৫৯ টাকা ৪১ পয়সা। কোম্পানিটির ইপিএস কমেছে ১০ টাকা ৬৩ পয়সা।পাওয়ার গ্রিড: কোম্পানিটির প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২২) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৪৬ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ১ টাকা ৮২ পয়সা। কোম্পানিটির ইপিএস কমেছে ৩৬ পয়সা।সামিট পাওয়ার: কোম্পানিটির প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২২) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৮১ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ১ টাকা ০২ পয়সা। কোম্পানিটির ইপিএস কমেছে ২১ পয়সা।তিতাস গ্যাস ট্রান্সমিশন: কোম্পানিটির প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২২) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩৩ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ৬৫ পয়সা। কোম্পানিটির ইপিএস কমেছে ৩২ পয়সা।শাহজিবাজার পাওয়ার: কোম্পানিটির প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২২) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪৩ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ২ টাকা ০৫ পয়সা। কোম্পানিটির ইপিএস কমেছে ১ টাকা ৬২ পয়সা।এছাড়াও মুনাফা অপরিবর্তিত রয়েছে ইউনাইটেড পাওয়ারের। কোম্পানিটির প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২২) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫ টাকা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ৫ টাকা। কোম্পানিটির ইপিএস অপরিবর্তিত রয়েছে।আর আর্থিক প্রতিবেদন প্রকাশ না করা একমাত্র কোম্পানি বাংলাদেশ ওয়েল্ডেং লিমিটেড।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play