Skip to content
Latest stories

Stock news

মুনাফা বৃদ্ধি সত্ত্বেও লভ্যাংশ কমেছে

শেয়ারবাজারে তালিকাভুক্ত আইপিডিসি ফাইন্যান্সের ২০২২ সালের শেষ প্রান্তিকের (অক্টোবর-ডিসেম্বর ২০২২) ব্যবসায় উত্থান হয়েছে। যাতে করে কোম্পানিটির পুরো বছরের মুনাফার ৩১ শতাংশ অর্জন হয়েছে এই প্রান্তিকে। যার উপর ভর করে কোম্পানিটির আগের বছরের থেকে মুনাফা বেড়েছে। তারপরেও কোম্পানিটির পর্ষদ লভ্যাংশ কমিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে।ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য পাওয়া গেছে।আইপিডিসি ফাইন্যান্সের ২০২২ সালের প্রথম ৯ মাসে বা ৩টি প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর ২২) শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছিল ১.৬৭ টাকা। আর বছরের শেষ প্রান্তিকে ইপিএস হয়েছে ০.৭৬ টাকা। যাতে ২০২২ সালে মোট ইপিএস হয়েছে ২.৪৩ টাকা। এক্ষেত্রে শেষ প্রান্তিকের অবদান ৩১ শতাংশ। আর বাকি ৬৯ শতাংশ এসেছে আগের ৩টি প্রান্তিকে।এদিকে আইপিডিসির আগের বছরের ২.৩৭ টাকার ইপিএস ২০২২ সালে বেড়ে হয়েছে ২.৪৩ টাকা। এক্ষেত্রে ইপিএস বেড়েছে ০.০৯ টাকা বা ৪ শতাংশ। তবে লভ্যাংশ ঘোষণার পরিমাণ আগের বছরের ১২ শতাংশ থেকে কমে এসেছে ১০ শতাংশে।কোম্পানিটির ২০২২ সালে শেয়ারপ্রতি ২.৪৩ টাকা হিসেবে মোট ৯০ কোটি ১৮ লাখ টাকার নিট মুনাফা হয়েছে। এরমধ্য থেকে ১০ শতাংশ নগদ লভ্যাংশ আকারে শেয়ারপ্রতি ১ টাকা হিসাবে শেয়ারহোল্ডারদের মাঝে ৩৭ কোটি ১১ লাখ টাকা বিতরন করা হবে। মুনাফার বাকি ৫৩ কোটি ৭ লাখ টাকা বা ৫৯ শতাংশ রিজার্ভে রাখা হবে।উল্লেখ্য সোমবার (২৭ ফেব্রুয়ারি) লেনদেন শেষে আইপিডিসির শেয়ার দর দাঁড়ায় ৫৭.৬০ টাকায়। যা কোম্পানিটির ফ্লোর প্রাইস। এতে করে কোম্পানিটির লভ্যাংশে বিনিয়োগকারীরা খুশি না হলেও শেয়ারটির পতন সম্ভব হয়নি।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play