Stock news
মিডল্যান্ড ব্যাংকের আইপিও অনুমোদন
প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে ফিক্সড প্রাইস পদ্ধতিতে পুঁজিবাজার থেকে ৭০ কোটি টাকা মূলধন সংগ্রহের অনুমোদন পেয়েছে মিডল্যান্ড ব্যাংক লিমিটেড। নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির ৮৩৯তম কমিশন সভায় গতকাল এ আইপিও অনুমোদন দেয়া হয়।বিএসইসির স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আইপিওর মাধ্যমে প্রতিটি ১০ টাকা মূল্যের ৭ কোটি শেয়ার ইস্যু করে পুঁজিবাজার থেকে ৭০ কোটি টাকা উত্তোলন করবে মিডল্যান্ড ব্যাংক। উত্তোলিত অর্থ সরকারি সিকিউরিটিজ ও পুঁজিবাজারে তালিকাভুক্ত সিকিউরিটিজে বিনিয়োগ এবং প্রাথমিক গণপ্রস্তাবের খরচ খাতে ব্যয় করবে ব্যাংকটি।ব্যাংকটির আইপিও ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত রয়েছে লংকাবাংলা ইনভেস্টমেন্টস লিমিটেড।