Skip to content
Latest stories

Stock news

মার্কেট মুভার চার কোম্পানির বড় রিজার্ভ

২০২২ সালের প্রথমভাগ থেকেই দেশের শেয়ারবাজারে নেতিবাচক প্রবণতা দেখা দেয়। যা বছরের শেষভাগ পর্যন্ত অব্যাহত থাকে। তবে বছরের শেষ সপ্তাহের শেষ দুই দিন বাজারের লেনদেন ও সূচক ছিল ইতিবাচক। যা বিনিয়োগকারীদের মধ্যে কিছুটা আশার সঞ্চার করেছে। বাজার সংশ্লিষ্টরা যে কারণে ডিসেম্বরের শেষ সপ্তাহের লেনদেনকে খুব গুরুত্বপূর্ণ বলে মনে করছেন।বছরের শেষ সপ্তাহে (২৫-২৯ ডিসেম্বর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির মধ্যে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন, ইন্ট্রাকো সিএনজি, মুন্নু সিরামিক, ওরিয়ন ফার্মা, বসুন্ধরা পেপার, জেনেক্স ইনফোসিস, সী-পার্ল হোটেল, বাংলাদেশ শিপিং কর্পোরেশন-বিএসসি, প্রগতি লাইফ ইন্সুরেন্স ও এডিএন টেলিকম লিমিটেড।তথ্য বিশ্লেষণে দেখা যায়, শেষ সপ্তাহের লেনদেনের শীর্ষে থাকা কোম্পানিগুলো বিনিয়োগকারীদের মোটামুটি ভালো ডিভিডেন্ড দিচ্ছে এবং কোম্পানিগুলোর রিজার্ভও বেশ ভালো। কয়েকটি কোম্পানির রিজার্ভ পরিশোধিত মূলধনের কয়েকগুণ। যা কোম্পানিগুলোর আর্থিক ভিত্তি যে মজবুত, তা স্পষ্ঠভাবে নির্দেশ করে।ডিভিডেন্ড: কোম্পানিগুলোর মধ্যে সর্বশেষ বছরে সবগুলো কোম্পানিই বিনিয়োগকারীদের ১০ শতাংশের বেশি ডিভিডেন্ড দিয়েছে। এরমধ্যে এগিয়ে রয়েছে ওরিয়ন ইনফিউশন ও বিএসসি। সর্বশেষ অর্থবছরে ওরিয়ন ইনফিউশন বিনিয়োগকারীদের ডিভিডেন্ড দিয়েছে ২০ শতাংশ ক্যাংশ (সংশোধিত) এবং বিএসসি ২০ শতাংশ ক্যাশ।এরপর রয়েছে প্রগতি লাইফ ১১ শতাংশ ক্যাশ ও ৬ শতাংশ স্টক, জেনেক্স ইনফোসিস ১১ শতাংশ ক্যাশ ও ২ শতাংশ স্টক, মুন্নু সিরামিক ১০ শতাংশ ক্যাশ, ইন্ট্রাকো ১০ শতাংশ ক্যাশ, ওরিয়ন ফার্মা ১০ শতাংশ ক্যাশ, বসুন্ধরা পেপার ১০ শতাংশ ক্যাশ ও এডিএন টেলিকম ১০ শতাংশ ক্যাশ।কোম্পানিগুলোর মধ্যে আগের বছর ২০২১ সালে ডিভিডেন্ড দিয়েছিল জেনেক্স ইনফোসিস ১০ শতাংশ ক্যাশ ও ১০ শতাংশ স্টক, ওরিয়ন ফার্মা ১২ শতাংশ ক্যাশ, প্রগতি লাইফ ১২ শতাংশ ক্যাশ, বিএসসি ১২ শতাংশ ক্যাশ, ওরিয়ন ইনফিউশন ১০ শতাংশ ক্যাশ, মুন্নু সিরামিক ১০ শতাংশ ক্যাশ, ইন্ট্রাকো সিএনজি ২ শতাংশ ক্যাশ ও ৮ শতাংশ স্টক, বসুন্ধরা পেপার ১০ শতাংশ ক্যাশ, এডিএন টেলিকম ১০ শতাংশ ক্যাশ ও সী পার্ল হোটেল ১ শতাংশ ক্যাশ।রিজার্ভ: কোম্পানিগুলোর মধ্যে পরিশোধিত মূলধনের তুলনায় সবচেয়ে বেশি রিজার্ভ রয়েছে মুন্নু সিরামিকের। এরপর রয়েছে ওরিয়ন ফার্মা, বিএসসি ও বসুন্ধরা পেপার।মুন্নু সিরামিকের পরিশোধিত মূলধন হলো ৩৭ কোটি ৭৩ লাখ টাকা। বিপরীতে কোম্পানিটির রিজার্ভ রয়েছে ২৭৫ কোটি ৪১ লাখ টাকা। পরিশোধিত মূলধনের বিপরীতের রিজার্ভ রয়েছে ৭.৩০ গুণ বেশি।ওরিয়ন ফার্মার পরিশোধিত মূলধন রয়েছে ২৩৪ কোটি টাকা। বিপরীতে রিজার্ভ রয়েছে ৮৩০ কোটি ৫৮ লাখ টাকা। পরিশোধিত মূলধনের বিপরীতের রিজার্ভ রয়েছে ৩.৫৫ গুণ বেশি।বাংলাদেশ শিপিং কর্পোরেশন-বিএসসির পরিশোধিত মূলধন হলো ১৫২ কোটি ৫৪ লাখ টাকা। বিপরীতে রিজার্ভ রয়েছে ৪৮৮ কোটি ৯৫ লাখ টাকা। পরিশোধিত মূলধনের বিপরীতের রিজার্ভ রয়েছে ৩.২১ গুণ বেশি।বসুন্ধরা পেপারের পরিশোধিত মূলধন হলো ১৭৩ কোটি ৮০ লাখ টাকা। বিপরীতে রিজার্ভ রয়েছে ৪৬৩ কোটি ৪৭ লাখ টাকা। পরিশোধিত মূলধনের বিপরীতের রিজার্ভ রয়েছে ২.৬৭ গুণ বেশি।এছাড়া, এডিএন টেলিকমের রিজার্ভের পরিমাণ ৭২ কোটি ১৬ লাখ টাকা। যা পরিশোধিত মূলধনের ১.১২ গুণ, জেনেক্স ইনফোসিসের রিজার্ভের পরিমাণ ৭৪ কোটি ৫৪ লাখ টাকা। যা পরিশোধিত মূলধনের ০.৬৬ গুণ, ওরিয়ন ইনফিউশনের রিজার্ভের পরিমাণ ৬ কোটি ৩২ লাখ টাকা। যা পরিশোধিত মূলধনের ০.৩১ গুণ, ইন্ট্রাকো সিএনজির রিজার্ভের পরিমাণ ১২ কোটি ৪৮ লাখ টাকা। যা পরিশোধিত মূলধনের ০.১৩ গুণ, সী-পার্ল হোটেলের রিজার্ভের পরিমাণ ৭ কোটি ৬১ লাখ টাকা। যা পরিশোধিত মূলধনের ০.০৬ গুণ এবং প্রগতি লাইফ ইন্সুরেন্সের রিজার্ভ নেই।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play