Skip to content
Latest stories

Stock news

কোন পথে হাঁটছে শেয়ারবাজার!

অর্থনৈতিক সংকটের শঙ্কার মধ্যে রাজনৈতিক অস্থিতিশীলতার আভাসে নভেম্বর আর ডিসেম্বরে গতি হারিয়ে পুঁজিবাজারের লেনদেন নামে ২০ মাসের সর্বনিম্ন অবস্থানে। ১০ ডিসেম্বর ঢাকায় বিএনপির বিভাগীয় সমাবেশের পর রাজনৈতিক উত্তেজনা কমে আসার পর ১১, ১২ ও ১৩ ডিসেম্বর টানা তিন দিন ঢাকা স্টক এক্সচেঞ্জে সূচক বাড়ে ৪২ পয়েন্ট। বিনিয়োগকারীরা আশাবাদী হয়ে উঠতে থাকে, বাজার বুঝি সচল হলো আবার, এমন আশা জাগে বিনিয়োগকারীদের মাঝে।কিন্তু গত সপ্তাহের শেষ দুই কার্যদিবস ও চলতি সপ্তাহের প্রথম দু্ই কাযদিবসের পতনে বাজার আবারও আগের জায়গায় ফিরে এসেছে। এতে করে বিনিয়োগকারীদের মাঝে নতুন করে শঙ্কা কাজ করছে। বাজার আবারও কোন পথে হাটছে? কেমন হবে আগামীর শেয়ারবাজার? আরও খারাপ হবে কি শেয়ারবাজার? এমন নানান প্রশ্নের উত্তর না মেলায় ভয় কাজ করছে বিনিয়োগকারীদের।সোমবারের শেয়ারবাজার পর্যালোচনা:আজ ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৬.৬২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ছয় হাজার ২৩৮.৯৯ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ২.১৩ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ২.৩৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৩৬৬.৮২ পয়েন্টে এবং দুই হাজার ২০১.৭৮ পয়েন্টে।ডিএসইতে আজ ৪৫৬ কোটি ৯৬ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ১১৬ কোটি ৪৮ লাখ টাকা বেশি। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল ৩৪০ কোটি ৪৮ লাখ টাকার।ডিএসইতে আজ ৩২৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৩১টির, শেয়ার দর কমেছে ৫৪টির এবং ২৪৩টির শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৪৮.৭৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৩৯৭.২৮ পয়েন্টে। সিএসইতে আজ ১৪৩টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১৮টির দর বেড়েছে, কমেছে ৪৬টির আর ৭৯টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ৭ কোটি ১৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play