কমিউনিটি ক্যাশ অ্যাপে বিও অ্যাকাউন্ট খোলার সুবিধা চালু
পুঁজিবাজারে বিনিয়োগের প্রক্রিয়া আরও সহজ করতে ডিজিটাল ব্যাংকিং প্ল্যাটফর্ম ‘কমিউনিটি ক্যাশ’ অ্যাপে বেনিফিশিয়ারি ওনার (বিও) অ্যাকাউন্ট খোলার আবেদন সুবিধা চালু করেছে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি।রোববার (৪ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ব্যাংকটি এ তথ্য জানিয়েছে।নতুন এ সুবিধার ফলে কমিউনিটি ব্যাংকের গ্রাহকরা ব্যাংকের ‘কমিউনিটি ক্যাশ’ অ্যাপ থেকেই বিও অ্যাকাউন্ট খোলার জন্য আবেদন করতে পারবেন। আবেদন-পরবর্তী প্রয়োজনীয় প্রক্রিয়ায় গ্রাহকদের সহায়তা দেবে কমিউনিটি ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেড (সিবিআইএল)।কমিউনিটি ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেড হলো কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির শতভাগ মালিকানাধীন সহযোগী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি ব্যাংকের বিনিয়োগ ব্যাংকিং ও পুঁজিবাজার-সংশ্লিষ্ট কার্যক্রম পরিচালনা করছে।ব্যাংকিং সেবা ও বিনিয়োগ সুবিধাকে একই ডিজিটাল প্ল্যাটফর্মে যুক্ত করার ফলে কমিউনিটি ব্যাংকের গ্রাহকদের জন্য পুঁজিবাজারে বিনিয়োগের প্রাথমিক প্রক্রিয়া আরও সহজ হয়েছে। বিশেষ করে নতুন বিনিয়োগকারীদের জন্য বিও অ্যাকাউন্ট খোলার আবেদন এখন ঘরে বসেই করার সুযোগ তৈরি হয়েছে।ব্যাংকটির পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন এ সুবিধার মাধ্যমে গ্রাহকরা কমিউনিটি ক্যাশ অ্যাপ ব্যবহার করেই বিও অ্যাকাউন্ট খোলার প্রাথমিক প্রক্রিয়ায় যুক্ত হতে পারবেন। এর ফলে ব্যাংকিং সেবার পাশাপাশি বিনিয়োগ-সংশ্লিষ্ট সেবাতেও প্রযুক্তিনির্ভর অভিজ্ঞতা পাবেন গ্রাহকরা।কমিউনিটি ক্যাশ অ্যাপে বিও অ্যাকাউন্ট খোলার সুবিধার আনুষ্ঠানিক উদ্বোধন করেন কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক এবং কমিউনিটি ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেডের পরিচালক মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন।এ সময় কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি ও কমিউনিটি ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেডের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।নতুন এ উদ্যোগের মাধ্যমে ব্যাংকিং প্ল্যাটফর্মের সঙ্গে পুঁজিবাজারের বিনিয়োগসেবা যুক্ত করে গ্রাহকদের জন্য বিও অ্যাকাউন্ট খোলার প্রক্রিয়াকে আরও ডিজিটাল ও সহজ করার উদ্যোগ নিয়েছে কমিউনিটি ব্যাংক।