Skip to content
Latest stories

Stock news

খান ব্রাদার্স ও প্রাইম টেক্সটাইলের ঋণমান প্রকাশ

বিবিধ খাতের কোম্পানি খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং বস্ত্র খাতের কোম্পানি প্রাইম টেক্সটাইল স্পিনিং মিলস লিমিটেডের ঋণমান অবস্থান (ক্রেডিট রেটিং) নির্ণয় করেছে যথাক্রমে আরগুস ক্রেডিট রেটিং সার্ভিসেস লিমিটেড (এসিআরএসএল) এবং ন্যাশনাল ক্রেডিট রেটিংস লিমিটেড (এনসিআর)। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ: কোম্পানিটি দীর্ঘমেয়াদে রেটিং পেয়েছে ‘ট্রিপল বি মাইনাস’। আর স্বল্পমেয়াদে পেয়েছে ‘এসটি-৪’। ৩০ জুন ২০২২ সমাপ্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং অন্যান্য প্রাসঙ্গিক তথ্যের আলোকে এ রেটিং সম্পন্ন হয়েছে।বর্তমানে ‘বি’ ক্যাটেগরিতে লেনদেন করা বিবিধ খাতের এই কোম্পানিটি ২০১৪ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। তাদের ১৫০ কোটি টাকা অনুমোদিত মূলধনের বিপরীতে পরিশোধিত মূলধন ৯৮ কোটি ৮ লাখ টাকা। রিজার্ভের পরিমাণ ১৮ কোটি ৯৮ লাখ টাকা। কোম্পানির ৯ কোটি ৮০ লাখ ৭৯ হাজার ৮৭৭ শেয়ার রয়েছে। ডিএসইর সর্বশেষ তথ্যমতে, কোম্পানির মোট শেয়ারের মধ্যে উদ্যোক্তা ও পরিচালকদের কাছে ৩০ দশমিক ১৩ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ২৮ দশমিক ৭১ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীর কাছে রয়েছে ৪১ দশমিক ১৬ শতাংশ শেয়ার।সর্বশেষ ২০২২ সালের ৩০ জুন সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ২ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১৮ পয়সা লোকসান), আর ৩০ জুন ২০২২ কোম্পানিটির শেয়ারপ্রতি নেট সম্পদমূল্য দাঁড়িয়েছে ১১ টাকা ৯৪ পয়সা।প্রাইম টেক্সটাইল স্পিনিং মিলস: কোম্পানিটি দীর্ঘমেয়াদে রেটিং পেয়েছে ‘এ’। আর স্বল্পমেয়াদে পেয়েছে ‘এসটি-৩’। ৩০ জুন ২০২২ সমাপ্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং অন্যান্য প্রাসঙ্গিক তথ্যের আলোকে এ রেটিং সম্পন্ন হয়েছে।কোম্পানিটির পরিচালনা পর্ষদ ৩০ জুন, ২০২২ সমাপ্ত হিসাববছরের জন্য ২ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৪৩ পয়সা। ৩০ জুন, ২০২২ শেয়ারপ্রতি নেট সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৭৪ টাকা ৬৫ পয়সা।১৯৯৫ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়া ‘বি’ ক্যাটেগরির কোম্পানিটির ১৫০ কোটি টাকা অনুমোদিত মূলধনের বিপরীতে পরিশোধিত মূলধন ৩৮ কোটি ২০ লাখ টাকা। রিজার্ভের পরিমাণ ২০০ কোটি ৫২ লাখ টাকা। কোম্পানিটির মোট ৩ কোটি ৮২ লাখ শেয়ার রয়েছে। মোট শেয়ারের মধ্যে উদ্যোক্তা ও পরিচালকের কাছে ৫০ শতাংশ, প্রাতিষ্ঠানিক চার দশমিক ৭০ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীদের কাছে শূন্য দশমিক ২৫ শতাংশ এবং ৪৫ দশমিক ০৫ শতাংশ শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের হাতে।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play