Skip to content
Latest stories

Stock news

কারসাজির শেয়ারের চাপে বাজারে বড় পতন

গত কয়েক মাস ধরে যে সকল কোম্পানির শেয়ার নিয়ে বাজারে কারসাজি হয়েছে, সেই কোম্পানির শেয়ার বিক্রির চাপে শেয়ারবাজারে বড় পতন হয়েছে। ফ্লোর প্রাইস বেধে দেওয়ার পর থেকে কারসাজি করা এসব শেয়ারের দর বেড়েছে হু হু করে। এই সকল শেয়ারের কারসাজি চক্র এখন শেয়ারগুলো বাজারে বিক্রি করছে। আর শেয়ারের বিক্রির চাপ এখন বেড়েই চলছে। আর এসব কারসাজি শেয়ার বিক্রির চাপে টানা পতন হচ্ছে শেয়ারবাজারে। আজও সেই চাপে শেয়ারবাজারে বড় পতন হয়েছে।যে সকল কোম্পানির শেয়ার নিয়ে বাজারে কারসাজি করা হয়েছে তার মধ্যে রয়েছে জেএমআই গ্রুপ, ওরিয়ন গ্রুপ, বিএসই, ইউনিক হোটেল এবং ইস্টার্ণ হাউজিং লিমিটেড।সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার (২৩ অক্টোবর) ডিএসইতে ৭৮৮ কোটি ৪৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিনের তুলনায় আজ ডিএসইতে ১৮৭ কোটি ১৬ লাখ টাকা কম লেনদেন হয়েছে। বৃহস্পতিবার ডিএসইতে ৯৭৫ কোটি ৬২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৪৭ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৩৪৪ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৯৮ পয়েন্টে। ডিএস৩০ সূচক ১৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ২৬২ পয়েন্টে।আজ ডিএসইতে ৩৫৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৭টির, কমেছে ১১৯টির এবং অপরিবর্তিত রয়েছে ২২৩টির।অপরদিকে, বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)ও সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। আজ সিএসই সার্বিক সূচক সিএসপিআই ৮০ পয়েন্ট কমেছে। এদিন সিএসইতে ১৬ কোটি ৭৫ লাখ ১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play