জ্বালানি ও বন্ডের চাপে বিশ্ববাজার, বাংলাদেশের শেয়ারবাজারেও বাড়তে পারে উদ্বেগ

Date: 2026-10-04 10:00:01
জ্বালানি ও বন্ডের চাপে বিশ্ববাজার, বাংলাদেশের শেয়ারবাজারেও বাড়তে পারে উদ্বেগ
আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধি এবং বিভিন্ন দেশের সরকারি বন্ডের ইয়েল্ড বেড়ে যাওয়ায় বৈশ্বিক বিনিয়োগকারীদের মধ্যে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। এর প্রভাবে শুক্রবার এশিয়ার বেশ কয়েকটি দেশের শেয়ারবাজারে দরপতন হয়েছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ কর্মসংস্থান প্রতিবেদনের দিকে নজর রাখছেন বিনিয়োগকারীরা। এসব তথ্য থেকে দেশটির কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের পরবর্তী সুদের হার-সংক্রান্ত সিদ্ধান্তের বিষয়ে ধারণা পাওয়ার চেষ্টা করছেন তারা।অর্থনীতি শিখুনবার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ায় বিশ্বজুড়ে মূল্যস্ফীতির চাপ বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। ফলে বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংককে দীর্ঘ সময় উচ্চ সুদের হার ধরে রাখতে হতে পারে—এমন আশঙ্কায় বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ট্রেজারি বন্ডসহ বড় অর্থনীতির সরকারি বন্ডের ইয়েল্ড দ্রুত বেড়ে যায়।শুক্রবার বন্ডের ইয়েল্ড কিছুটা কমলেও বাজারে উদ্বেগ পুরোপুরি কাটেনি। এর সঙ্গে যুক্ত হয়েছে যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত নতুন করে তীব্র হওয়ার আশঙ্কা। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও খারাপ হলে জ্বালানি সরবরাহ ও আন্তর্জাতিক বাণিজ্যে নতুন করে চাপ তৈরি হতে পারে বলে আশঙ্কা করছেন বাজারসংশ্লিষ্টরা।

Share this news