Stock news
জুট স্পিনার্সের সর্বোচ্চ দরপতন
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৫৬ কোম্পানির শেয়ারদর কমেছে। এর মধ্যে সবচেয়ে বেশি শেয়ারদর হারিয়েছে জুট স্পিনার্স লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র মতে, মঙ্গলবার ডিএসইতে জুট স্পিনার্সের শেয়ারদর আগের দিনের চেয়ে ১৭ টাকার ৭০ পয়সা বা ৬ দশমিক ৭৬ শতাংশ কমেছে। কোম্পানিটির শেয়ার সর্বশেষ লেনদেন হয়েছে ২৪৪ টাকায়।দরপতন তালিকার দ্বিতীয় স্থানে থাকা হাক্কানি পাল্পের শেয়ারদর আজ ২ টাকা ৯০ পয়সা বা ৫ দশমিক ১৭ শতাংশ কমেছে। আর তালিকার তৃতীয় স্থানে থাকা সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলসের শেয়ারদর কমেছে ৩৩ টাকা ২০ পয়সা বা ৫ শতাংশ।মঙ্গলবার ডিএসইতে সর্বোচ্চ দরপতন হওয়া অপর কোম্পানিগুলো হলো- জিকিউ বলপেন, বেঙ্গল উইন্ডসর, প্রাইম ব্যাংক, জিল বাংলা সুগার মিলস, শ্যামপুর সুগার মিলস, সিনোবাংলা এবং ইমাম বাটন।