Skip to content
Latest stories

Stock news

জেগে উঠেছে ওষুধ ও রসায়ন খাত

আজ ডিএসই প্রধান সূচক ডিএসই এক্স বেড়েছে ৩৫.৬৭ পয়েন্ট। টাকা অঙ্কে লেনদেন বেড়েছে প্রায় দুইশত কোটি টাকার কাছাকাছি। আজকের লেনদেন বৃদ্ধিতে অবদান রেখেছে ওষুধ ও রসায়ন খাত। এককভাবে লেনদেনের নেতৃত্বেও রয়েছে এই খাতটি। আমার স্টক সূত্রে এই তথ্য জানা গেছে।ডিএসই ২০টি খাতের মধ্যে সব খাত ছাড়িয়ে এককভাবে ওষুধ ও রসায়ন খাত লেনদেনের নেতৃত্বে রয়েছে। এই খাতে সর্বমোট লেনদেন হয়েছে ১২৮ কোটি ১০ লাখ টাকা। যা ডিএসই মোট লেনেদেনর ১৫.৩৪ শতাংশ।শীর্ষ লেনদেনের ১০ কোম্পানির মধ্যে ৩টিই রয়েছে ওষুধ ও রসায়ন খাতের। শীর্ষ লেনদেনের দ্বিতীয় স্থানটি দখল করেছে এই খাতের জেনেক্স ইনফোসিস। আজ কোম্পানিটির ৫১ লাখ ৫৭ হাজার ৬৩৪টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৫২ কোটি ৭৪ লাখ ৫৮ হাজার টাকা। কোম্পানিটির দর বেড়েছে ৭০ পয়সা বা ০.৭০ শতাংশ।শীর্ষ লেনদেনের ষষ্ঠ স্থানটিও দখল করেছে এই খাতের নাভানা ফার্মা। আজ কোম্পানিটির ২৩ লাখ ১২ হাজার ৪২০টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ২০ কোটি ৮৯ লাখ ২০ হাজার টাকা। কোম্পানিটির দর বেড়েছে ৩ টাকা ৯০ পয়সা বা ৪.৪৯ শতাংশ।শীর্ষ লেনদেনের সপ্তম স্থানটিও দখল করেছে এই খাতের জেএমআই হসপিটাল। আজ কোম্পানিটির ২০ লাখ ৬৮ হাজার ৩৮৭টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ২০ কোটি ১৪ লাখ ৪৮ হাজার টাকা। কোম্পানিটির দর বেড়েছে ৩ টাকা ৫০ পয়সা বা ৩.৬৫ শতাংশ।এছাড়া, দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে তথ্যপ্রযুক্তি খাতে। এই খাতে সর্বমোট লেনদেন হয়েছে ১২৫ কোটি ৭৯ লাখ টাকা। যা ডিএসই মোট লেনদেনের ১৫.০৬ শতাংশ। তৃতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে বিবিধ খাতে। এই খাতে সর্বমোট লেনদেন হয়েছে ৯৫ কোটি ৩০ লাখ টাকা। যা ডিএসই মোট লেনদেনের ১১.৪১ শতাংশ। চতুর্থ সর্বোচ্চ লেনদেন হয়েছে প্রকৌশল খাতে। এই খাতে সর্বমোট লেনদেন হয়েছে ৯১ কোটি ৩০ লাখ টাকা। যা ডিএসই মোট লেনদেনের ১০.৯৩ শতাংশ।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play