Skip to content
Latest stories

Stock news

জেড গ্রুপে লেনদেন কমেছে ৫০ শতাংশ

শেয়ারবাজারে তালিকাভুক্ত জেড গ্রুপের কোম্পানিগুলোর গত কিছুদিন যাবত লেনদেনে উর্ধ্বগতি দেখা গেলেও, বিদায়ী সপ্তাহে লেনদেন কমেছে ৫০ শতাংশের বেশি। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।জানা গেছে, গেলো সপ্তাহে ডিএসইর জেড গ্রুপে লেনদেন হয়েছে ৮৭ লাখ ৭০ হাজার টাকার। যেখানে আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ১ কোটি ৭৬ লাখ ১৬ হাজার টাকার। অর্থাৎ এক সপ্তাহের ব্যবধানে ডিএসইতে জেড গ্রুপের লেনদেন কমেছে ৮৮ লাখ ৪৬ হাজার টাকা বা ৫০.২১ শতাংশ।বিদায়ী সপ্তাহে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ২ হাজার ১২১ কোটি ৪০ লাখ ৫৭ হাজার ৯১৯ টাকার।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play