Skip to content
Latest stories

Stock news

ইস্টার্ন ইন্স্যুরেন্সের ঋণমান ‘ডাবল এ প্লাস’ ও ‘এসটি-টু’

পুঁজিবাজারে তালিকাভুক্ত ইস্টার্ন ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ঋণমান দীর্ঘমেয়াদে ‘ডাবল এ প্লাস’ ও স্বল্পমেয়াদে ‘এসটি-টু’। ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও রেটিং প্রকাশের দিন পর্যন্ত কোম্পানিটির অন্যান্য প্রাসঙ্গিক গুণগত তথ্যের ভিত্তিতে এ প্রত্যয়ন করেছে আরগুস ক্রেডিট রেটিং সার্ভিসেস লিমিটেড (এসিআরএসএল)। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে গতকাল এ তথ্য জানিয়েছে বীমা খাতের কোম্পানিটি।৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ২২ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে ইস্টার্ন ইন্স্যুরেন্স। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৫ টাকা ১৬ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৩ টাকা ৩৩ পয়সা (পুনর্মূল্যায়িত)। গত বছরের ৩১ ডিসেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৫১ টাকা ৫২ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৪৭ টাকা ৩৩ পয়সা।এর আগে ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২০ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ২০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি। আলোচ্য সময়ে কোম্পানিটির ইপিএস হয়েছে ৩ টাকা ৩৩ পয়সা, যা এর আগের হিসাব বছরে ছিল ৩ টাকা ৬৫ পয়সা। গত বছরের ৩১ ডিসেম্বর শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়ায় ৪৭ টাকা ৩৩ পয়সায়। তার আগে ২০১৯, ২০১৮, ২০১৭ ও ২০১৬ হিসাব বছরে ইস্টার্ন ইন্স্যুরেন্সের শেয়ারহোল্ডাররা ২০ শতাংশ হারে নগদ লভ্যাংশ পেয়েছিলেন।এদিকে সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২২ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে কোম্পানিটির ইপিএস হয়েছে ২ টাকা ৬৫ পয়সা। এর আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৪ টাকা ৪ পয়সা। আর তৃতীয় প্রান্তিকে ইপিএস হয়েছে ৮৮ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ২ টাকা ২২ পয়সা। এ বছরের ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৫১ টাকা ৮৫ পয়সায়। আগের হিসাব বছরের একই সময় শেষে যা ছিল ৫১ টাকা ৫২ পয়সায়।১৯৯৪ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত নন-লাইফ বীমা কোম্পানিটির অনুমোদিত মূলধন ১০০ কোটি টাকা। পরিশোধিত মূলধন ৪৩ কোটি ১১ লাখ টাকা। রিজার্ভে রয়েছে ৯৬ কোটি ৭৬ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ৪ কোটি ৩১ লাখ ১০ হাজার ১৪৪। এর মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে ৪৭ দশমিক ৬১, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১৩ দশমিক ৮৯ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ৩৮ দশমিক ৫০ শতাংশ শেয়ার রয়েছে।ডিএসইতে গতকাল ইস্টার্ন ইন্স্যুরেন্সের শেয়ারদর ছিল ৫১ টাকা ৪০ পয়সা। গত এক বছরে শেয়ারটির সর্বনিম্ন ও সর্বোচ্চ দর ছিল যথাক্রমে ৫০ টাকা ১০ পয়সা ও ১২৪ টাকা।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play