Skip to content
Latest stories

Stock news

ইবনে সিনার ইপিএস বেড়েছে

পুঁজিবাজারে তালিকাভুক্ত দ্য ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রিজ পিএলসির শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) চলতি ২০২২-২৩ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই- সেপ্টেম্বর) আগের হিসাব বছরের একই সময়ের তুলনায় সামান্য বৃদ্ধি পেয়েছে।তথ্য অনুসারে, ২০২২-২৩ হিসাব বছরের প্রথম প্রান্তিকে ইবনে সিনা ফার্মার সমন্বিত ইপিএস হয়েছে ৪ টাকা ৬৩ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৪ টাকা ৫৪ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির সমন্বিত ইপিএস বেড়েছে ৯ পয়সা বা ১ দশমিক ৯৮ শতাংশ। এ বছরের ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) ৮৭ টাকা ৯৩ পয়সায়।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play