Skip to content
Latest stories

Stock news

হা-ওয়েলের মুনাফা বেড়ে দ্বিগুন

শেয়ারবাজারে তালিকাভুক্ত হা-ওয়েল টেক্সটাইলসের (বিডি) চলতি অর্থবছরের ৬ মাসের ব্যবসায় (জুলাই-ডিসেম্বর’ ২০২২) মুনাফা বেড়েছে প্রায় দ্বিগুন। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।জানা যায়, হা-ওয়েল টেক্সটাইলস ওই ৬ মাসে (জুলাই-ডিসেম্বর) শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) ৩ দশমিক শূন্য ৪ টাকা হয়েছে। যার পরিমাণ আগের অর্থবছরের একই সময়ে হয়েছিল ইপিএস ১ দশমিক ৭৪ টাকা। এ হিসাবে ইপিএস বেড়েছে ১ দশমিক ৩০ টাকা। এই কোম্পানিটির চলতি অর্থবছরের ২য় প্রান্তিকে ইপিএস ১ দশমিক ৪৫ টাকা হয়েছে। যার পরিমাণ আগের অর্থবছরের একই সময়ে হয়েছিল ইপিএস দশমিক ৭৬ টাকা। এ হিসাবে ইপিএস বেড়েছে দশমিক ৬৯ টাকা।২০২২ সালের ৩১ ডিসেম্বর কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৪ দশমিক ৮৯ টাকায়।মুনাফা আগের চেয়ে বেড়েছে জানিয়ে কোম্পানিটির এক কর্মকর্তা বলেন, হা-ওয়েল টেক্সটাইলসের পন্য শতভাগ রপ্তানিমুখী। তাই আমাদের পন্য ডলারে (মার্কিন) লেনদেন হয়। টাকার চেয়ে ডলারের মূল্য বাড়ায় কোম্পানিটির আয়ে ইতিবাচক প্রভাব পড়ে। এছাড়া কোম্পানির সেলও আগের চেয়ে বেড়েছে।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play