Skip to content
Latest stories

Stock news

এসকে ট্রিমসের মুনাফা বেড়েছে ৩৫ শতাংশ

শেয়ারবাজারে তালিকাভুক্ত এসকে ট্রিমস অ্যান্ড ইন্ডাস্ট্রিজের চলতি অর্থবছরের ৬ মাসের ব্যবসায় (জুলাই-ডিসেম্বর’২২) মুনাফা বেড়েছে ৩৫ শতাংশ। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।জানা গেছে, কোম্পানিটির ৬ মাসে (জুলাই-ডিসেম্বর’২২) নিট মুনাফা ৫ কোটি ৬১ লাখ টাকা বা শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.৬৬ টাকা। যার পরিমাণ আগের অর্থবছরের একইসময়ে হয়েছিল নিট মুনাফা ৪ কোটি ১৬ লাখ টাকা বা ইপিএস ০.৪৯ টাকা। এ হিসাবে ইপিএস বেড়েছে ০.১৭ টাকা বা ৩৫ শতাংশ।এই কোম্পানিটির চলতি অর্থবছরের ২য় প্রান্তিকে নিট মুনাফা ২ কোটি ৮৮ লাখ টাকা বা শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.৩৪ টাকা। যার পরিমাণ আগের অর্থবছরের একই সময়ে হয়েছিল নিট মুনাফা ২ কোটি ১৫ লাখ টাকা বা ইপিএস ০.২৫ টাকা। এ হিসাবে ইপিএস বেড়েছে ০.০৯ টাকা বা ৩৬ শতাংশ।২০২২ সালের ৩১ ডিসেম্বর কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৫.৫৭ টাকায়।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play