Skip to content
Latest stories

Stock news

এশিয়াটিক ল্যাবরেটরিজের আইপিও আবেদন ১৬ জানুয়ারি শুরু

শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ওষুধ খাতের কোম্পানি এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেডকে শেয়ারবাজার থেকে অর্থ উত্তোলনের অনুমোদন দিয়েছে। এর প্রেক্ষিতে কোম্পানিটি শেয়ারবাজার থেকে অর্থ উত্তোলনের চুড়ান্ত প্রক্রিয়া শুরু করছে।আগামী ১৬ জানুয়ারী থেকে কোম্পানিটির প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) আবেদন শুরু হবে। যা চলবে ২২ জানুয়ারি পর্যন্ত। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।ডিএসই জানিয়েছে, বিএসইসির নির্দেশনা মোতাবেক কোম্পানিটির আইপিওতে আবেদনের জন্য প্রত্যেক স্বদেশী বিনিয়োগকারীদের ৮ জানুয়ারি তালিকাভুক্ত সিকিউরিটিজে ন্যূনতম ৫০ হাজার টাকা বিনিয়োগ থাকতে হবে। আর অনাবাসি বাংলাদেশীদের বিনিয়োগ থাকতে হবে ন্যূনতম ১ লাখ টাকা।বিএসইসির নির্দেশনা অনুযায়ি, এশিয়াটিক ল্যাবরেটরিজ বুক বিল্ডিং পদ্ধতিতে আইপিওর মাধ্যমে শেয়ারবাজার থেকে ৯৫ কোটি টাকার মূলধন সংগ্রহ করবে। উত্তোলিত অর্থে কোম্পানিটি ব্যবসা সম্প্রসারণ, উৎপাদন ভবন নির্মাণ, ব্যাংকঋণ পরিশোধ ও ইস্যু ব্যবস্থাপনা খরচ খাতে ব্যয় করবে।বিডিংয়ের মাধ্যমে যোগ্য বিনিয়োগকারীরা (ইআই) কোম্পানিটির শেয়ারের যে প্রান্তসীমা মূল্য নির্ধারণ করবেন তার চেয়ে ৩০ শতাংশ বা ২০ টাকা এ দুইয়ের মধ্যে যেটি কম হবে, সে মূল্যে সাধারণ বিনিয়োগকারীদের কাছে শেয়ার ইস্যু করা হবে।উল্লেখ্য, শেয়ারবাজারে তালিকাভুক্তির আগে কোম্পানিটি কোনো প্রকার ডিভিডেন্ড ঘোষণা, অনুমোদন বা বিতরণ করতে পারবে না।কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে শাহজালাল ইকুইটি ম্যানেজমেন্ট লিমিটেড।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play