Skip to content
Latest stories

Stock news

এসিআই লিমিটেডের ঋণমান ‘ডাবল এ মাইনাস’ ও ‘এসটি-টু’

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এসিআই লিমিটেডের ঋণমান দীর্ঘমেয়াদে ‘ডাবল এ মাইনাস’ ও স্বল্পমেয়াদে ‘এসটি-টু’। ৩০ জুন সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, সদ্যসমাপ্ত বছরের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও রেটিং প্রকাশের দিন পর্যন্ত কোম্পানিটির অন্যান্য গুণগত তথ্যের ভিত্তিতে এ প্রত্যয়ন করেছে ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (সিআরআইসিএল)। ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।চলতি ২০২২-২৩ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) এসিআই লিমিটেডের শেয়ারপ্রতি সমন্বিত লোকসান (ইপিএস) হয়েছে ৩ টাকা ৯৪ পয়সা, যেখানে আগের বছরের একই সময়ে শেয়ারপ্রতি আয় ছিল ৩ টাকা ৪২ পয়সা। এ বছরের ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৩৭ টাকা ৬০ পয়সায়।সর্বশেষ ৩০ জুন সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরের জন্য বিনিয়োগকারীদের ৫০ শতাংশ নগদ ও ৫ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছে এসিআই লিমিটেড। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির কর-পরবর্তী সমন্বিত নিট মুনাফা হয়েছে ৩৭ কোটি ৯৬ লাখ টাকা। আগের হিসাব বছরে যেখানে এ মুনাফা ছিল ৩৪ কোটি ৭১ লাখ টাকা। সে হিসাবে এক বছরের ব্যবধানে কোম্পানিটির কর-পরবর্তী সমন্বিত নিট মুনাফা বেড়েছে ৯ দশমিক ৩৪ শতাংশ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির সমন্বিত ইপিএস হয়েছে ৫ টাকা ২৩ পয়সা। এর আগের হিসাব বছরে যা ছিল ৪ টাকা ৭৮ পয়সা। এ বছরের ৩০ জুন শেষে কোম্পানিটির সমন্বিত এনএভিপিএস দাঁড়িয়েছে ১৪১ টাকা ৯৮ পয়সায়।এর আগের ৩০ জুন সমাপ্ত ২০২০-২১ হিসাব বছরের জন্য বিনিয়োগকারীদের মোট ৮০ শতাংশ লভ্যাংশ দিয়েছে এসিআই লিমিটেডের পর্ষদ। এর মধ্যে ৬৫ শতাংশ নগদ ও বাকি ১৫ শতাংশ স্টক লভ্যাংশ। সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির সমন্বিত ইপিএস হয়েছে ৫ টাকা ৫০ পয়সা। যেখানে আগের হিসাব বছরে শেয়ারপ্রতি সমন্বিত লোকসান ছিল ১৬ টাকা ৭৮ পয়সা।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play