Skip to content
Latest stories

Stock news

এক্সপোজার ইস্যুতে ব্যাংক কোম্পানি আইন সংশোধনের উদ্যোগ

শেয়ারবাজারে ব্যাংকের বিনিয়োগকে এক্সপোজারের বাইরে রাখার সিদ্ধান্ত অনেক আগেই গ্রহণ করা হয়েছে। কিন্তু এখনও তা আইনে পরিণত হয়নি। এবার বন্ডের বিনিয়োগকে ব্যাংক-এক্সপোজারের বাহিরে রাখার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।শেয়ারবাজারে এবং বন্ডে উভয়ক্ষেত্রে ব্যাংকের বিনিয়োগকে এক্সপোজারের বাইরে রাখতে ব্যাংক কোম্পানি আইন সংশোধন করার উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী কেবিনেট মিটিংয়ে এই আইনটি পাশ করা হবে বলে নির্ভরযোগ্য সূত্র থেকে জানা গেছে।ব্যাংক সংশ্লিষ্টরা বলেছেন, বন্ডকে এক্সপোজারের বাহিরে রাখা হলে শেয়ারবাজারে তারল্য সঙ্কট কমবে এবং ব্যাংকগুলোর শেয়ারবাজারে বিনিয়োগ বৃদ্ধি পাবে।আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ঋণ পাওয়ার আগে প্রাক যোগ্যতা হিসেবে যে শর্তগুলো দিয়েছিল তার অন্যতম ছিল সাড়ে ৪ বিলিয়ন ডলার ঋণ পেতে হলে বন্ডের বিনিয়োগকে এক্সপোজারের বাইরে রাখতে হবে।বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন (বিএমবিএ) বন্ডে বিনিয়োগ এক্সপোজারের বাইরে রাখার দাবি করে আসছিল অনেক আগে থেকেই।বিএমবিএ’র মতে, ‘আমাদের শেয়ারবাজার ইকুইটি নির্ভরশীল হওয়ায় ঝুঁকি তুলনামূলকভাবে বেশি। বন্ড শেয়ারবাজারের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এমতাবস্থায় সম্প্রতি বাংলাদেশ ব্যাংক বন্ডে ব্যাংকগুলোর বিনিয়োগ শেয়ারবাজারে এক্সপোজার হিসেবে অন্তর্ভুক্ত করার পদক্ষেপ নিয়েছে।’শেয়ারবাজারে এবং বন্ডে উভয়ক্ষেত্রে ব্যাংকের বিনিয়োগকে এক্সপোজারের বাইরে রাখতে বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী এক্য পরিষদ ইতিমধ্যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বরাবর লিখিত আবেদন জানিয়েছে। বাংলাদেশ ব্যাংক বিষয়টি মন্ত্রণালয়কে জানিয়েছে। আগামী কেবিনেট মিটিংয়ে এই আইনটি পাশ হতে পারে।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play