Skip to content
Latest stories

Stock news

এক নজরে দুই কোম্পানির ইপিএস

শেয়ারবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানি গত সপ্তাহে চলতি অর্থবছরের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।এই তিন কোম্পানির মধ্যে রয়েছে মেঘনা ইন্স্যুরেন্স এবং বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টম্যান্ট লিমিটেড।মেঘনা ইন্স্যুরেন্স: কোম্পানিটি প্রথম ও দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। এরমধ্যে প্রথম প্রান্তিকে (জানু-মার্চ’২২) কোম্পানিটির শেয়ার প্রতি আয় করেছে ৬৬ পয়সা। এর আগের বছর একই সময়ে ইপিএস ছিল ১ টাকা ৮৩ পয়সা।দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন’২২) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৩৩ পয়সা। এর আগের বছর একই সময়ে লোকসান হয়েছিল ৫৯ পয়সা।এদিকে, দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জানুয়া‌রি-জুন’২২) ইপিএস হয়েছে শেয়ার প্রতি আয় হয়েছে ২৬ পয়সা। গত বছরের একই সময়ে ছিল ১ টাকা ১০ পয়সা।৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভি) হয়েছে ২০ টাকা ৪৬ পয়সা।বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফিন্যান্স: কোম্পানিটি প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ২০২০ অর্থবছরের প্রথম প্রান্তিকে (জানু-মার্চ’২০) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান করেছে ৯৩ পয়সা। এর আগের বছর একই সময়ে লোকসান করেছিল ১ টাকা ৭১ পয়সা।দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন’২০) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৭৭ পয়সা। এর আগের বছর একই সময়ে লোকসান করেছিল ২ টাকা ৭০ পয়সা।দুই প্রান্তিক বা ৬ মাসে (জানু-জুন’২০) শেয়ার প্রতি লোকসান হয়েছে ১ টাকা ৭০ পয়সা। এর আগের বছর একই সময়ে লোকসান করেছিল ৩ টাকা ৭৮ পয়সা।তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২০) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ১ টাকা ৮৯ পয়সা। এর আগের বছর একই সময়ে লোকসান করেছিল ১ টাকা ১ পয়সা।তিন প্রান্তিক বা ৯ মাসে (জানু- সেপ্টেম্বর’২০) শেয়ার প্রতি লোকসান হয়েছে ৩ টাকা ৫৯ পয়সা। এর আগের বছর একই সময়ে লোকসান করেছিল ৪ টাকা ৫৯ পয়সা।৩০ সেপ্টেম্বর ২০২০ শেষে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভি) হয়েছে ৯৭ টাকা ৮৭ পয়সা।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play