Skip to content
Latest stories

Stock news

এক নজরে ৬ কোম্পানির ইপিএস-লভ্যাংশ

শেয়ারবাজারে তালিকাভুক্ত ৬ টি কোম্পানি সমাপ্ত অর্থবছরের (৩০ জুন, ২০২২) জন্য লভ্যাংশের সিদ্ধান্ত জানিয়েছে। আজ (২৯অক্টোবর) কোম্পানিগুলোর পর্ষদ সভায় লভ্যাংশ সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।সূত্র মতে, ৬টি কোম্পানির মধ্যে ৫টি বিনিয়োগকারীদের লভ্যাংশ দেওয়ার ঘোষণা দিয়েছে। বাকি ১টি কোম্পানি হতাশ করেছে বিনিয়োগকারীদের।এএফসি এগ্রো বায়োটেক: বিনিয়োগকারীদের ০.৫০ শতাংশ নগদ লভ্যাংশ দেবে এএফসি এগ্রো বায়োটেক। সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস)হয়েছে ২২ পয়সা।অ্যাক্টিভ ফাইন ক্যামিকেলস: বিনিয়োগকারীদের ০.২৫ শতাংশ নগদ লভ্যাংশ দেবে অ্যাক্টিভ ফাইন ক্যামিকেলস। সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১১ পয়সা।মোজাফফর হোসেন স্পিনিং মিলস: বিনিয়োগকারীদের ৬ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা দেবে মোজাফফর হোসেন স্পিনিং মিলস লিমিটেড। সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৯২ পয়সা।আমান কটন ফাইবার্স: বিনিয়োগকারীদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেবে আমান কটন ফাইবার্স লিমিটেড। সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস)হয়েছে ৭৬ পয়সা।সিভিও পেট্রোকেমিক্যাল: বিনিয়োগকারীদের লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সিভিও পেট্রোকেমিক্যাল লিমিটেড। সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ২ টাকা ৬৩ পয়সা।বিডি অটোকার্স: বিনিয়োগকারীদের ৪ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে বিডি অটোকার্স লিমিটেড। সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৪৯ টাকা

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play