Skip to content
Latest stories

Stock news

এক ঘণ্টায় লেনদেন ছাড়াল শতকোটি টাকা

সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন চলছে। লেনদেন শুরুর প্রথম ঘণ্টায় শতকোটি টাকার বেশি মূল্যের শেয়ার হাতবদল হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।সূত্র মতে, বৃহস্পতিবার (১২ জানুয়ারি) ডিএসইতে ১১১ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।এ সময়ে ডিএসইর প্রধান সূচক ‘ডিএসই এক্স’ ৫ দশমিক ৩৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২১৪ পয়েন্টে। একই সঙ্গে ‘ডিএসই এস’ ১ দশমিক ৪৭ পয়েন্ট এবং ‘ডিএস ৩০’ ২ দশমিক ১৩ পয়েন্ট বৃদ্ধি পেয়েছে।বৃহস্পতিবার বেলা ১১টা পর্যন্ত ডিএসইতে ২৫১ কোম্পানি শেয়ার লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে ১১৯টির শেয়ারদরই অপরিবর্তিত রয়েছে। দর কমেছে ৮৪টির, বিপরীতে ৪৮ কোম্পানির শেয়ারদর বেড়েছে।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play