Skip to content
Latest stories

Stock news

দুই কোম্পানির স্টক ডিভিডেন্ডে বিএসইসির অসম্মতি

শেয়ারবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানির পরিচালনা পর্ষদ কর্তৃক ঘোষিত স্টক ডিভিডেন্ডে অস্মতি জানিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।কোম্পানি দুটি হলো-পেপার প্রসেসিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেড ও বাংলাদেশ মনোস্পুল পেপার ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড।পেপার প্রসেসিং: কোম্পানি দুটির মধ্যে ২০২১-২২ অর্থবছরের জন্য মোট ১৫ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছিল পেপার প্রসেসিং অ্যান্ড প্যাকেজিংয়ের পরিচালনা পর্ষদ। এর মধ্যে ৮ শতাংশ ক্যাশ ও ৭ শতাংশ স্টক ডিভিডেন্ড। ঘোষিত ৭ শতাংশ স্টক ডিভিডেন্ডের বিষয়ে বিএসইসির অনুমোদন চাইলে তাতে অসম্মতি জানিয়েছে নিয়ন্ত্রক সংস্থাটি।আলোচ্য অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৪ টাকা ৬২ পয়সা। এর আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ৩৪ পয়সা। ৩০ জুন, ২০২২ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩১ টাকা ৫৯ পয়সায়। আগের অর্থবছর শেষে যা ছিল ২৭ টাকা ৯৭ পয়সায়।বাংলাদেশ মনোস্পুল পেপার: ২০২১-২২ অর্থবছরের জন্য ১০ শতাংশ ক্যাশ ও ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছিল বাংলাদেশ মনোস্পুল পেপার ম্যানুফ্যাকচারিংয়ের পরিচালনা পর্ষদ। ঘোষিত ১০ শতাংশ স্টক ডিভিডেন্ডে বিএসইসির অনুমোদন চাইলে তাতে অসম্মতি জানিয়েছে নিয়ন্ত্রক সংস্থাটি।আলোচ্য অর্থবছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ৫ টাকা ৪৫ পয়সা। এর আগের অর্থবছরে যা ছিল ১ টাকা ২৩ পয়সা। ৩০ জুন, ২০২২ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৪৪ টাকা ৮৮ পয়সায়। এর আগের হিসাব বছর শেষে যা ছিল ৪০ টাকা ৪৩ পয়সায়।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play