Skip to content
Latest stories

Stock news

দর বৃদ্ধির শীর্ষে মন্নো এগ্রো

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে দর বৃদ্ধির শীর্ষে মন্নো এগ্রো অ্যান্ড জেনারেল মেশিনারি লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।সূত্র মতে, সোমবার (২৮ নভেম্বর) কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৩ দশমিক ৫৯ শতাংশ। ফলে ডিএসইর টপটেন গেইনারের তালিকার প্রথম অবস্থানে রয়েছে মন্নো এগ্রো অ্যান্ড জেনারেল মেশিনারি লিমিটেড।তালিকার দ্বিতীয় স্থানে থাকা পেপার প্রসেসিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেডের শেয়ার দর বেড়েছে ৩ দশমিক ১৮ শতাংশ। আর তালিকার তৃতীয় স্থানে থাকা কি এন্ড কিউ (বাংলাদেশ) লিমিটেডের শেয়ারদর বেড়েছে ২ দশমিক ৮৬ শতাংশ।দর বৃদ্ধির তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হলো- সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেড, সোনালী আনন্দ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, যমুনা অয়েল কোম্পানি লিমিটেড, বেঙ্গল উইন্ডসর থার্মোপ্লাস্টিক লিমিটেড, পূবালী ব্যাংক লিমিটেড, বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play