ডমিনেজ স্টিলের শেয়ার হস্তান্তরের অনুমতি

Date: 2026-10-04 10:00:16
ডমিনেজ স্টিলের শেয়ার হস্তান্তরের অনুমতি
পুঁজিবাজারে তালিকাভুক্ত ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেডের ৩০ দশমিক ০১ শতাংশ শেয়ার ট্রেডিং সিস্টেমের বাইরে হস্তান্তরের অনুমতি দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।সূত্র মতে, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ২৭ আগস্ট ২০২৬ তারিখের অনুমোদনপত্রের ভিত্তিতে ‘ডিপোজিটরি (ব্যবহারিক) প্রবিধানমালা, ২০০৩’, সিডিবিএল বাই-লজ, ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (তালিকাভুক্তি) প্রবিধানমালা, ২০১৫, আয়কর আইন, ২০২৩ এবং অন্যান্য শর্ত পরিপালন সাপেক্ষে এ শেয়ার হস্তান্তরের অনুমতি দেওয়া হয়েছে। ট্রেডিং সিস্টেমের বাইরে ৩০ সেপ্টেম্বর ২০২৬ তারিখের সমাপনী মূল্যে ‘ম্যাচড ট্রানজ্যাকশন’ হিসেবে এ হস্তান্তর কার্যক্রম সম্পন্ন হবে।ঘোষণা অনুযায়ী, ডমিনেজ স্টিলের স্পন্সর-পরিচালক ও চেয়ারম্যান মুহাম্মদ শামসুল ইসলাম তার ১ কোটি ২০ লাখ ৪১ হাজার ৯৮৮টি শেয়ার, যা কোম্পানিটির মোট শেয়ারের ১১ দশমিক ৭৪ শতাংশ, আকিজ রিসোর্সেস লিমিটেডের কাছে হস্তান্তর করবেন।একইভাবে, স্পন্সর-পরিচালক ও ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম ১ কোটি ২০ লাখ ৪১ হাজার ৯৮৮টি শেয়ার বা ১১ দশমিক ৭৪ শতাংশ আকিজ রিসোর্সেস লিমিটেডের কাছে হস্তান্তর করবেন।পরিচালক সুজিৎ সাহা ২৪ লাখ ৩১ হাজার ৯১৪টি শেয়ার বা ২ দশমিক ৩৭ শতাংশ আকিজ রিসোর্সেস লিমিটেডের কাছে হস্তান্তর করবেন।এ ছাড়া পরিচালক আবুল কালাম ভূঁইয়া ৮০ হাজার ৫৫টি শেয়ার বা শূন্য দশমিক ০৮ শতাংশ আকিজ রিসোর্সেস লিমিটেডের কাছে এবং ২০ লাখ ৫২ হাজার শেয়ার বা ২ শতাংশ শেখ জসিম উদ্দিনের কাছে হস্তান্তর করবেন।পরিচালক রকিবুল ইসলাম ৮০ হাজার ৫৫টি শেয়ার বা শূন্য দশমিক ০৮ শতাংশ আকিজ রিসোর্সেস লিমিটেডের কাছে এবং ২০ লাখ ৫২ হাজার শেয়ার বা ২ শতাংশ ফারিয়া হোসেনের কাছে হস্তান্তর করবেন।সব মিলিয়ে ডমিনেজ স্টিলের ৩ কোটি ৭ লাখ ৮০ হাজার শেয়ার, যা কোম্পানিটির মোট শেয়ারের ৩০ দশমিক ০১ শতাংশ, হস্তান্তর করা হবে।প্রস্তাবিত এ শেয়ার হস্তান্তর প্রক্রিয়া আগামী ৪ অক্টোবর ২০২৬-এর মধ্যে ডি-ম্যাট পদ্ধতিতে সম্পন্ন করা হবে।

Share this news