ডিভিডেন্ড বিতরণ না করায় ৯ কোম্পানির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

Date: 2026-10-15 06:00:11
ডিভিডেন্ড বিতরণ না করায় ৯ কোম্পানির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা
২০২৫ অর্থ বছরের জন্য অনুমোদিত ক্যাশ ডিভিডেন্ড শেয়ারহোল্ডারদের মাঝে সম্পূর্ণ বিতরণ করতে ব্যর্থ হওয়ায় তালিকাভুক্ত ৯টি কোম্পানির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।মানচিত্র দেখুনআইন অমান্যকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৫টি কোম্পানি ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মূল তালিকাভুক্ত। এগুলো হলো—আফতাব অটোমোবাইলস, নাভানা সিএনজি, ফরচুন শুজ, ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন এবং অ্যাডভেন্ট ফার্মাসিউটিক্যালস।ডিএসই-এর তথ্যানুযায়ী, মূল বোর্ডের কোম্পানিগুলোর মধ্যে আফতাব অটোমোবাইলস অনুমোদিত ক্যাশ ডিভিডেন্ডের মাত্র ১৪.১১ শতাংশ, নাভানা সিএনজি ১৮.১৯ শতাংশ এবং অ্যাডভেন্ট ফার্মাসিউটিক্যালস ৫০.২২ শতাংশ বিতরণ করেছে। অন্যদিকে, ফরচুন শুজ এবং ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন ক্যাশ ডিভিডেন্ডের ঘোষণা দিলেও শেয়ারহোল্ডারদের এক টাকাও পরিশোধ করেনি।বাকি ৪টি প্রতিষ্ঠান ডিএসইর এসএমই বোর্ডে তালিকাভুক্ত। সেগুলো হলো—মাষ্টার ফিড এগ্রোটেক, কৃষিবিদ সিড, বিডি পেইন্টস এবং কৃষিবিদ ফিড। এর মধ্যে কেবল মাষ্টার ফিড এগ্রোটেক অনুমোদিত ডিভিডেন্ডের ২৬.১৯ শতাংশ বিতরণ করেছে, আর বাকি তিনটি এসএমই কোম্পানি লভ্যাংশের কোনো অর্থই পরিশোধ করেনি।

Share this news