Skip to content
Latest stories

Stock news

ডিএসই-সিএসইর বিপরীত আচরণ

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (০৬ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের সমান্য উত্থান হয়েছে। তবে বিপরীত আচরণ লক্ষ্য করা গেছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)। তবে লেনদেনে উভয় স্টক এক্সচেঞ্জই সমতা বঝায় রেখেছে। আজ দেশের উভয় শেয়ারবাজারে টাকার পরিমাণে লেনদেন কমেছে। আর অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে। স্টক এক্সচেঞ্জগুলো বিশ্লেষণ করে এ তথ্য জানা গেছে।জানা গেছে, আজ ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৫.১০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ছয় হাজার ৪১৫.৭৭ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৪.৪২ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৫.৮৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৪০৫.৫২ পয়েন্টে এবং দুই হাজার ২৫৮.৮৩ পয়েন্টে।ডিএসইতে আজ এক হাজার ২৭৫ কোটি ৩১ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ২৩৭ কোটি ১৩ লাখ টাকা কম। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল এক হাজার ৫১২ কোটি ৪৪ লাখ টাকার।ডিএসইতে আজ ৩৬৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৬২টির, শেয়ার দর কমেছে ৯১টির এবং ২১৩টির শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ২৬.৫১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৯১৮.৬০ পয়েন্টে। সিএসইতে আজ ২৩৪টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৫৪টির দর বেড়েছে, কমেছে ৭৯টির আর ১০১টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ২২ কোটি ০৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play