Skip to content
Latest stories

Stock news

দীর্ঘমেয়াদে বাটা সুর ঋণমান ‘এএএ’

পুঁজিবাজারে তালিকাভুক্ত চামড়া খাতের বাটা সু কোম্পানি (বাংলাদেশ) লিমিটেডের ঋণমান দীর্ঘমেয়াদে ‘এএএ’। গত বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত নিরীক্ষিত আর্থিক বিবরণী, এ বছরের এপ্রিল ও মে মাসের ব্যাংক দায় এবং অন্যান্য প্রাসঙ্গিক তথ্যের ভিত্তিতে এ ঋণমান করেছে ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশ (ক্র্যাব)। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গিয়েছে।সর্বশেষ প্রকাশিত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২২ হিসাব বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) বাটা সুর আয় হয়েছে ৫২৮ কোটি ১৩ লাখ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে এ আয় ছিল ৪০১ কোটি ৩৬ লাখ টাকা। আলোচ্য সময়ে কোম্পানিটির আয় বেড়েছে ১২৬ কোটি ৭৭ লাখ টাকা বা ৩১ দশমিক ৫৮ শতাংশ। প্রধমার্ধে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ৩৩ কোটি ৩৯ লাখ টাকা। যেখানে আগের হিসাব বছরের একই সময়ে লোকসান ছিল ৩ কোটি ৩৩ লাখ টাকা। তার আগের হিসাব বছরের একই সময়ে এ লোকসান ছিল ৭০ কোটি ৬৮ লাখ টাকা। চলতি হিসাব বছরের প্রথমার্ধে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২৪ টাকা ৪১ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে শেয়ারপ্রতি লোকসান ছিল ২ টাকা ৪৪ পয়সা।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play