চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের ডিভিডেন্ড ঘোষণা
গত ৩০ জুন ২০২৬ তারিখে সমাপ্ত অর্থবছরের জন্য ৩.২৫ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) পিএলসি। সিএসই সূত্রে এ তথ্যকোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।সর্বশেষ অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩২ পয়সা। আগের বছর যা ছিল ৪৫ পয়সা।গত ৩০ জুন ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১১ টাকা ৯৩ পয়সা।আলোচিত বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি নগদ প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ১ টাকা ৫ পয়সা। আগের বছর যা ছিল ১ টাকা ৬ পয়সা।কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১০ ডিসেম্বর বিকাল ৪টা অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৮ নভেম্বর।