চলতি সপ্তাহে আসছে ১৬ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস

Date: 2026-10-11 10:00:03
চলতি সপ্তাহে আসছে ১৬ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
চলতি সপ্তাহে ডিভিডেন্ড ঘোষণা করবে শেয়ারবাজারে তালিকাভুক্ত ১৬ কোম্পানি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।মার্কেট দেখুনপ্রতিষ্ঠানগুলো হলো- আইটিসি, এপেক্স ট্যানারি, ডেসকো, ডিবিএইচ ফাইন্যান্স, ফারইস্ট নিটিং, বিএসআরএম লিমিটেড, বিএসআরএম স্টিল, বিডি ল্যাম্পস, নাহি অ্যালুমিনিয়াম, ইউনাইটেড ইন্স্যুরেন্স, শাহজালাল ইসলামী ব্যাংক, বিকন ফার্মাসিউটিক্যালস, ওয়াইম্যাক্স, সালভো কেমিক্যাল, বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস এবং রেনেটা।সভায় কোম্পানিগুলোর মধ্যে- আইটিসি, এপেক্স ট্যানারি, ডেসকো, ফারইস্ট নিটিং, বিএসআরএম লিমিটেড, বিএসআরএম স্টিল, বিডি ল্যাম্পস, নাহি অ্যালুমিনিয়াম, বিকন ফার্মাসিউটিক্যালস, ওয়াইম্যাক্স, সালভো কেমিক্যাল, বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস এবং রেনেটা ৩০ জুন, ২০২৬ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের নিরিক্ষীত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ডিভিডেন্ড ঘোষণা করবো।একই সভায় বিডি ল্যাম্পস ডিভিডেন্ড ঘোষণার পাশাপাশি ৩০ সেপ্টেম্বর, ২০২৬ পর্যন্ত অনিরিক্ষীত প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করবে।এদিকে, ডিবিএইচ ফাইন্যান্স, ইউনাইটেড ইন্স্যুরেন্স, শাহজালাল ইসলামী ব্যাংক, ৩০ সেপ্টেম্বর, ২০২৬ পর্যন্ত অনিরিক্ষীত তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করবে।

Share this news