Skip to content
Latest stories

Stock news

ব্যবসা সম্প্রসারণের জন্য জমি কিনবে ইন্দো-বাংলা ফার্মা

ব্যবসা সম্প্রসারণের জন্য বরিশালের জমি বিক্রি করে গাজীপুরে জমি কেনার সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে গতকাল এ তথ্য জানিয়েছে ওষুধ ও রসায়ন খাতের কোম্পানিটি।তথ্য অনুসারে, বরিশাল জেলার বাকেরগঞ্জের রনীরহাটে অবস্থিত কোম্পানিটির ১ দশমিক ৫৯৫ শতাংশ জমির বুক ভ্যালু রয়েছে ২০ লাখ টাকা। এ জমি ২৭ লাখ টাকায় বিক্রির সিদ্ধান্ত নিয়েছে ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালসের পষদ। বিক্রয়কৃত অর্থ দিয়ে ভবিষ্যতে ব্যবসা সম্প্রসারণের জন্য গাজীপুর জেলার কালিয়াকৈরে ফুলবাড়িয়ায় জমি কিনবে কোম্পানিটি।৩০ জুন সমাপ্ত ২০২০-২১ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের মোট ৭ শতাংশ লভ্যাংশ দিয়েছে ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস। এর মধ্যে উদ্যোক্তা ও পরিচালক বাদে অন্য শেয়ারহোল্ডারদের ৪ শতাংশ নগদ এবং ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি) ও সাধারণ শেয়ারহোল্ডারদের ৩ শতাংশ স্টক লভ্যাংশ দেয়া হয়েছে। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ১৮ পয়সা। আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ৩৭ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২১ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৪ টাকা ২৯ পয়সায়।এর আগে ৩০ জুন সমাপ্ত ২০১৯-২০ হিসাব বছরের জন্য উদ্যোক্তা ও পরিচালক বাদে অন্য শেয়ারহোল্ডারদের ৪ দশমিক ৫ শতাংশ নগদ এবং সব ধরনের শেয়ারহোল্ডারকে ২ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছে ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস। তার আগের হিসাব বছরের জন্য কোম্পানিটি উদ্যোক্তা ও পরিচালক বাদে সাধারণ শেয়ারহোল্ডার ও আইসিবিকে ২ শতাংশ নগদ এবং সব ধরনের শেয়ারহোল্ডারকে ৯ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছিল। ২০১৭-১৮ হিসাব বছরের জন্য ১০ শতাংশ স্টক লভ্যাংশ পেয়েছিলেন কোম্পানিটির শেয়ারহোল্ডাররা।এদিকে সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ৩০ জুন সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালসের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৬৩ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৭৯ পয়সা। তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) ইপিএস হয়েছে ১২ পয়সা। আগের হিসাব বছরের একই সময়েও যা ছিল ১২ পয়সা। ৩১ মার্চ ২০২২ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৪ টাকা ৭০ পয়সায়।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play