ব্যাংক ও শেয়ারবাজার বন্ধ থাকবে টানা ৫ দিন

Date: 2026-10-12 06:00:03
ব্যাংক ও শেয়ারবাজার বন্ধ থাকবে টানা ৫ দিন
শারদীয় দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে আগামী ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা পাঁচ দিন দেশের ব্যাংক ও শেয়ারবাজারে স্বাভাবিক কার্যক্রম বন্ধ থাকবে। এ সময়ে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) কোনো নিয়মিত লেনদেন হবে না।শেয়ারে বিনিয়োগ করুনবাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, ২০, ২১ ও ২২ অক্টোবর দুর্গাপূজার ছুটি। এরপর ২৩ ও ২৪ অক্টোবর যথাক্রমে শুক্রবার ও শনিবার হওয়ায় টানা পাঁচ দিনের ছুটি তৈরি হয়েছে। ফলে এ সময়ে সাধারণ ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকবে।তবে ছুটির আগে সাপ্তাহিক ছুটির দিন শনিবার, ১৭ অক্টোবর ব্যাংক খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে। ওই দিন সাধারণ কর্মদিবসের মতো ব্যাংকিং কার্যক্রম চলবে বলে প্রতিবেদনে জানানো হয়েছে।দুর্গাপূজার ছুটিতে আমদানি-রপ্তানি কার্যক্রম সচল রাখতে সমুদ্র, স্থল ও বিমানবন্দর এলাকার ব্যাংক শাখা ও বুথে সীমিত পরিসরে ব্যাংকিং সেবা চালু থাকবে। এ জন্য সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে স্থানীয় প্রশাসন, বন্দর ও কাস্টমস কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।এর আগে ৭ অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয় দুর্গাপূজা উপলক্ষে ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত সরকারি ছুটি ঘোষণা করে। একই সঙ্গে ১৭ অক্টোবর শনিবার সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস খোলা রাখার সিদ্ধান্ত জানানো হয়।

Share this news