Stock news
ব্রোকারেজ হাউজের বিরুদ্ধে গ্রাহক হিসাব নয়ছয় তদন্তে বিএসইসি
শেয়ারবাজারের ব্রোকারেজ প্রতিষ্ঠান তাসিয়া সিকিউরিটিজ লিমিটেডের নিট সম্পদে ঘাটতির পেছনের কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। প্রতিষ্ঠানটির আর্থিক ব্যবস্থাপনায় কোনো সমস্যা রয়েছে কি না, ঘাটতির সঙ্গে গ্রাহকদের অর্থ বা সম্পদের সংশ্লিষ্টতা আছে কি না এবং এ বিষয়ে অন্য কোনো অনিয়ম বা অসংগতি রয়েছে কি না, তা যাচাই করা হবে। সম্প্রতি এ বিষয়ে তদন্তের নির্দেশ জারি করেছে কমিশন—বিএসইসি সূত্রে এমন তথ্য জানা গেছে।বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষায় তাসিয়া সিকিউরিটিজের কার্যক্রম পর্যালোচনার জন্য তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিএসইসি। কমিটিকে ৬০ কর্মদিবসের মধ্যে তদন্ত শেষ করে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। কমিটির সদস্যরা হলেন বিএসইসির উপপরিচালক মো. এমদাদুল হক, সহকারী পরিচালক মো. মোহাম্মদ নুরুজ্জামান এবং ঢাকা স্টক এক্সচেঞ্জের উপব্যবস্থাপক মো. আল আমিন। এ-সংক্রান্ত আদেশ প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালকের কাছে পাঠানো হয়েছে।