Skip to content
Latest stories

Stock news

বোর্ড সভার তারিখ জানিয়েছে ৪৩ কোম্পানি

সপ্তাহের তৃতীয় কাযদিবস মঙ্গলবার (২৪ জানুয়ারি) শেয়ারবাজারে তালিকাভুক্ত বিভিন্ন খাতের ৪৩টি কোম্পানি বোর্ড সভার তারিখ জানিয়েছে। কোম্পানিগুলোর সভায় চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর-ডিসেম্বর’২২) অনীরিক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।জানা গেছে, এই ৪৩টি কোম্পানির মধ্যে জিবিবি পাওয়ারের বোর্ড সভা আগামী ৩০ জানুয়ারি বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে, জিল বাংলা সুগারের ২৯ জানুয়ারি বেলা ২:৪৫টায়, সাফকো স্পিনিংয়ের ৩০ জানুয়ারি বিকেল ৪:৩০টায়, হামিদ ফেব্রিক্সের ২৬ জানুয়ারি বিকেল ৪:৩০ টায়, আইটি কনসালটেন্টের ৩০ জানুয়ারি বিকেল ৩টায়, প্যারামাউন্ট টেক্সটাইলের ৩০ জানুয়ারি বিকেল ৪ টায়, প্রাইম টেক্সটাইলের ৩১ জানুয়ারি বিকেল ৩টায়, স্কয়ার ফার্মার ৩০ জানুয়ারি বিকেল ৩ টায়, মবিল যমুনার ৩১ জানুয়ারি বেলা ২:৩০টায়, ইবনে সিনার ২৮ জানুয়ারি দুপুর ১:৩০ টায়, অলটেক্সের ৩১ জানুয়ারি বিকাল ৩টায়, ই-জেনারেশনের ৩০ জানুয়ারি বিকেল ৪টায়, একমি পেস্টিসাইডের ৩০ জানুয়ারি বিকাল ৩:৩০টায়, এপেক্স স্পিনিংয়ের ২৮ জানুয়ারি সকাল ১১টায়, আমরা টেকনোলজির ২৯ জানুয়ারি বিকেল ৩:৪৫টায়, আমরা নেটওয়ার্কের ২৯ জানুয়ারি বিকেল ২:৪৫টায়, পাওয়ার গ্রীডের ৩০ জানুয়ারি সন্ধা ৬টায়, এপেক্স ফুডের ২৮ জানুয়ারি সকাল ১১:৩০টায়, কাসেম ইন্ডাস্ট্রিজের ৩০ জানুয়ারি বিকেল ৩টায়, সায়হাম কটোনের ৩০ জানুয়ারি বিকেল ৩টায়, সিমটেক্সের ৩০ জানুয়ারি বিকেল ৪টায়, জেমিনী সী ফুডের ৩০ জানুয়ারি বিকেল ৩টায়, ফু-ওয়াং ফুডের ৩০ জানুয়ারি বিকেল ৩টায়, রহিম টেক্সটাইলের ৩০ জানুয়ারি বিকেল ৩:৪৫টায়, বারাকা পতেঙ্গা পাওয়ারের ২৯ জানুয়ারি বিকেল ৩:৪৫টায়, এইচ আর টেক্সটাইলের ২৯ জানুয়ারি বিকেল ৩টায়, বারাকা পাওয়ারের ৩০ জানুয়ারি বিকেল ৩টায়, মালেক স্পিনিংয়ের ৩০ জানুয়ারি বিকেল ২:৪৫টায়, বাংলাদেশ অটো কারসের ৩০ জানুয়ারি বিকেল ৪টায়, ইন্ট্রাকোর ২৯ জানুয়ারি বিকেল ৩:৩০টায়, মতিন স্পিনিংয়ের ৩০ জানুয়ারি বিকেল ৪টায়, উসমানিয়া গ্লাসের ২৪ জানুয়ারি বিকেল ৩টায়, রংপুর ফাউন্ড্রির ২৮ জানুয়ারি বিকেল ৪টায়, পদ্মা অয়েলের ২৮ জানুয়ারি বিকেল ৩:৩০টায়, বিএসআরএম স্টিলের ৩০ জানুয়ারি বিকেল ৪:৩০টায়, ফার কেমিক্যালের ৩০ জানুয়ারি বিকেল ৪টায়, অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ৩০ জানুয়ারি বিকেল ৪টায়, মেঘনা পেট্রোলিয়ামের ২৯ জানুয়ারি সন্ধা ৫টায়, সিভিও পেট্রোলিয়ামের ২৮ জানুয়ারি বিকেল ৩:৩০টায়, মেঘনা সিমেন্টের ২৮ জানুয়ারি দুপুর ২:৪৫টায়, বিএসআরএম লিমিটেডের ৩০ জানুয়ারি সন্ধা ৫:৩০টায় এবং এমএল ডাইংয়ের ৩০ জানুয়ারি বিকেল ৩:৩০টায় অনুষ্ঠিত হবে।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play