Skip to content
Latest stories

Stock news

বোর্ড সভার তারিখ জানিয়েছে ১৫ কোম্পানি

সপ্তাহের তৃতীয় কাযদিবস বুধবার (২৬ এপ্রিল) শেয়ারবাজারে তালিকাভুক্ত বিভিন্ন খাতের ১৫টি কোম্পানি বোর্ড সভার তারিখ জানিয়েছে। কোম্পানিগুলোর সভায় সমাপ্ত অর্থবছর ২০২২ এর নীরিক্ষিত ও অনিরিক্ষীত আর্থিক প্রতিবেদন প্রকাশ ডিভিডেন্ড ঘোষণা করতে পারে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।এই ১৫টি কোম্পানির মধ্যে সেন্ট্রাল ফার্মার বোর্ড সভা আগামী ৩০ এপ্রিল বিকেল ৩টায়, পেনিনসুলা চিটাগাংয়ের ২৭ এপ্রিল বিকেল ৩টায়, ন্যাশনাল ফিডের ৩০ এপ্রিল বিকেল ৪ টায়, জিকিউ বলপেনের ৩০ এপ্রিল বিকেল ৩:৩০ মিনিটে, ডেসকোর ৩০ এপ্রিল বিকেল ৩:৩০টায়, ইস্টার্ন ইন্স্যুরেন্সের বোর্ড সভা ৩০ এপ্রিল সন্ধা ৭:৩০ টায়, আরামিট লিমিটেডের বোর্ড সভা ৩০ এপ্রিল বিকেল ৩টায়, ঢাকা ডাইংয়ের বোর্ড সভা ৩০ এপ্রিল বিকেল ৩:৩০ টায়, ন্যাশনাল ব্যাংকের বোর্ড সভা ৩০ এপ্রিল বিকেল ৩ টায়, সাউথইস্ট ব্যাংকের বোর্ড সভা ৩০ এপ্রিল বিকেল ৪ টায়, ব্র্যাক ব্যাংকের বোর্ড সভা ৭ মে বিকেল ৩ টায়, বীচ হ্যাচারীর বোর্ড সভা ৩০ এপ্রিল বিকেল ৪ টায়, ইয়াকিন পলিমারের বোর্ড সভা ৩০ এপ্রিল বিকেল ৩:৩০ টায়, বসুন্ধরা পেপারের বোর্ড সভা ৩০ এপ্রিল বিকেল ৩ টায় এবং সিলকো ফার্মার বোর্ড সভা ৩০ এপ্রিল বিকেল ৪ টায় অুনষ্ঠিত হবে।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play