Skip to content
Latest stories

Stock news

বোর্ড সভার তারিখ জানিয়েছে ১১ কোম্পানি

সপ্তাহের তৃতীয় কাযদিবস মঙ্গলবার (১১ এপ্রিল) শেয়ারবাজারে তালিকাভুক্ত বিভিন্ন খাতের ১১টি কোম্পানি বোর্ড সভার তারিখ জানিয়েছে। কোম্পানিগুলোর সভায় সমাপ্ত অর্থবছর ২০২২ এর নীরিক্ষিত ও অনিরিক্ষীত আর্থিক প্রতিবেদন প্রকাশ ডিভিডেন্ড ঘোষণা করতে পারে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।এই ১১টি কোম্পানির মধ্যে বিবিএস ক্যাবলসের বোর্ড সভা আগামী ১৭ এপ্রিল বিকেল ৪:৩০টায়, ভিএফএস থ্রেডের ১৫ এপ্রিল বেলা ২ টায়, ট্রাস্ট ব্যাংকের ১৭ এপ্রিল বেলা ২ টায়, সাভার রিফ্যাক্টোরীজের ১৭ এপ্রিল বেলা ২:৩০ মিনিটে, বিবিএসের ১৭ এপ্রিল বিকেল ৪টায়, জেনারেশন নেক্সটের বোর্ড সভা ১৭ এপ্রিল বেলা ২:৩০ টায়, ইস্টার্ন হাউজিংয়ের বোর্ড সভা ১৭ এপ্রিল বেলা ২:৩০ টায়, ক্রিস্টাল ইন্স্যুরেন্সের বোর্ড সভা ১৭ এপ্রিল বেলা ২ টায়, কপারটেক ইন্ডাস্ট্রিজের বোর্ড সভা ১৫ এপ্রিল বিকেল ৩ টায়, এশিয়ার প্যাসিফিকের বোর্ড সভা ১৬ এপ্রিল বিকেল ৩ টায় এবং গ্লোবাল ইসলামি ব্যাংকের বোর্ড সভা ১৮ এপ্রিল বেলা ২ টায় অুনষ্ঠিত হবে।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play