Skip to content
Latest stories

Stock news

বিপাকে পড়েছেন শীর্ষ ৫ কোম্পানির বিনিয়োগকারীরা

বিদায়ী সপ্তাহে (০৬-১০ নভেম্বর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শীর্ষ লেনদেনের ১০ কোম্পানি হলো- জেনেক্স ইনফোসিস, ওরিয়ন ফার্মা, বসুন্ধরা পেপার, নাভানা ফার্মা, ইস্টার্ন হাউজিং, বেক্সিমকো লিমিটেড, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, লুবরেফ, আইটি কনসালট্যান্টস এবং সামিট এলায়েন্স পোর্ট।লেনদেনের শীর্ষ কোম্পানিগুলোর মধ্যে ৫ কোম্পানির বিনিয়োগকারীরা স্বস্তিতে থাকলেও ৫ কোম্পানির বিনিয়োগকারীদের মন বেজায় খারাপ। কারণ চাঙ্গা বাজারেও এই ৩ কোম্পানির শেয়ারদর কমেছে। কোম্পানিগুলো হলো- ওরিয়ন ফার্মা, ইস্টার্ন হাউজিং, বেক্সিমকো লিমিটেড, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, লুবরেফ।বাজার সংশ্লিষ্টরা বলছেন, বড় বিনিয়োগকারীদের শেয়ার বিক্রির চাপে কোম্পানিগুলোর দর কমেছে। চলতি সপ্তাহে বড় বিনিয়োগকারীদের বিক্রির চাপ অব্যাহত থাকলে কোম্পানিগুলোর শেয়ারের দর আরও কমতে পারে। আর যদি বিনিয়োগকারীরা কেনার মেজাজে ফিরে আসেন, তাহলে কোম্পানিগুলোর শেয়ারদর বাড়তে পারে পারে।কোম্পানিগুলোর মধ্যে লেনদেন তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ওরিয়ন ফার্মা। সপ্তাহজুড়ে কোম্পানিটির ২ কোটি ৮০ লাখ ৬১ হাজার ৫৫টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৩৪৭ কোটি ৮৪ লাখ ৩১ হাজার টাকা। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৫.৯৭ শতাংশ। বিদায়ী সপ্তাহের প্রথম কার্যদিবসে কোম্পানিটির উদ্বোধনী দর ছিল ১২৬ টাকা ৯০ পয়সা। আর শেষ কার্যদিবসে ক্লোজিং দর হয়েছে ১২৫ টাকা ৭০ পয়সা। আগের সপ্তাহের চেয়ে এর দর কমেছে ১ টাকা ২০ পয়সা বা ০.৯৫ শতাংশ।লেনদেনের পঞ্চম স্থান দখল করেছে ইস্টার্ন হাউজিং। সপ্তাহজুড়ে কোম্পানিটির ১ কোটি ৬৭ লাখ ৬৫ হাজার ৯৩৭টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ২১৪ কোটি ৫২ লাখ ১৯ হাজার টাকা। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৩.৬৮ শতাংশ। বিদায়ী সপ্তাহের প্রথম কার্যদিবসে কোম্পানিটির উদ্বোধনী দর ছিল ১২৬ টাকা ১০ পয়সা। আর শেষ কার্যদিবসে ক্লোজিং দর হয়েছে ১২১ টাকা ২০ পয়সা। আগের সপ্তাহের চেয়ে এর দর কমেছে ৪ টাকা ৯০ পয়সা বা ৩.৮৯ শতাংশ।লেনদেন তালিকার ষষ্ঠ স্থানে রয়েছে বেক্সিমকো লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির ১ কোটি ৩৫ লাখ ২৭ হাজার ৫০০টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১৫৬ কোটি ৫৫ লাখ ৮৪ হাজার টাকা। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ২.৬৯ শতাংশ। বিদায়ী সপ্তাহের প্রথম কার্যদিবসে কোম্পানিটির উদ্বোধনী দর ছিল ১১৬ টাকা ১০ পয়সা। আর শেষ কার্যদিবসে ক্লোজিং দর হয়েছে ১১৫ টাকা ৬০ পয়সা। আগের সপ্তাহের চেয়ে এর দর কমেছে ৫০ পয়সা বা ০.৪৩ শতাংশ।তালিকার সপ্তম স্থানে রয়েছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৯৭ লাখ ৯২ হাজার ২৫২টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১৪২ কোটি ৪৫ লাখ ৩৪ হাজার টাকা। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ২.৪৫ শতাংশ। বিদায়ী সপ্তাহের প্রথম কার্যদিবসে কোম্পানিটির উদ্বোধনী দর ছিল ১৪৫ টাকা ৯০ পয়সা। আর শেষ কার্যদিবসে ক্লোজিং দর হয়েছে ১৪০ টাকা ৭০ পয়সা। আগের সপ্তাহের চেয়ে এর দর কমেছে ৫ টাকা ২০ পয়সা বা ৩.৫৬ শতাংশ।লেনদেন তালিকার অষ্টম স্থানে উঠে এসেছে লুবরেফ। সপ্তাহজুড়ে কোম্পানিটির ২ কোটি ৫৯ লাখ ৮ হাজার ১২৫টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১২৫ কোটি ৬৫ লাখ ৫১ হাজার টাকা। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ২.১৬ শতাংশ। বিদায়ী সপ্তাহের প্রথম কার্যদিবসে কোম্পানিটির উদ্বোধনী দর ছিল ৫২ টাকা ৩০ পয়সা। আর শেষ কার্যদিবসে ক্লোজিং দর হয়েছে ৪৩ টাকা। আগের সপ্তাহের চেয়ে এর দর কমেছে ৯ টাকা ৩০ পয়সা বা ১০.৯৭ শতাংশ।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play