Skip to content
Latest stories

Stock news

বিএসসির পর্ষদে যাচ্ছে বেক্সিমকো লিমিটেড

পুঁজিবাজারে তালিকাভুক্ত রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) পরিচালনা পর্ষদে বসতে যাচ্ছে তালিকাভুক্ত আরেক কোম্পানি বেক্সিমকো লিমিটেড। ডিএসইর মাধ্যমে গতকাল এ তথ্য জানিয়েছে বেক্সিমকো লিমিটেড।তথ্য অনুসারে, বিএসসির ৮০ লাখ ৮ হাজার ৯০টি শেয়ার কিনেছে বেক্সিমকো, যা কোম্পানিটির মোট শেয়ারের ৫ দশমিক ২৫ শতাংশ। এ শেয়ার ক্রয়ের মাধ্যমে বিএসসির পর্ষদে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বেক্সিমকোর পরিচালনা পর্ষদ।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play