বিএসইসির সভায় পাঁচ ব্যাংকের ৩৫০০ কোটি টাকার বন্ড অনুমোদন

Date: 2026-09-30 14:00:04
বিএসইসির সভায় পাঁচ ব্যাংকের ৩৫০০ কোটি টাকার বন্ড অনুমোদন
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ১০৩১তম কমিশন সভায় পাঁচটি ব্যাংকের মোট ৩ হাজার ৫০০ কোটি টাকা মূল্যের বিভিন্ন ধরনের বন্ড অনুমোদন দেওয়া হয়েছে। একই সভায় বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস পিএলসির প্রস্তাবিত ৯ সদস্যের পরিচালনা পর্ষদ গঠনের বিষয়েও অনাপত্তি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।২৯ সেপ্টেম্বর ২০২৬ কমিশনের সভাকক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন বিএসইসির চেয়ারম্যান মাসুদ খান। সভায় ওয়ান ব্যাংক, সাউথইস্ট ব্যাংক, ব্র্যাক ব্যাংক, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক এবং ব্যাংক এশিয়ার বন্ড প্রস্তাব অনুমোদন করা হয়।ওয়ান ব্যাংক পিএলসির ৪০০ কোটি টাকা মূল্যের আনসিকিউরড, নন-কনভার্টিবল, ফুলি রিডিমেবল, ফ্লোটিং রেট সাবঅর্ডিনেটেড বন্ড-৬ অনুমোদন করা হয়েছে। বন্ডটির কুপন রেট হবে রেফারেন্স রেটের সঙ্গে ৩ শতাংশ যোগ করে। প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ইস্যু হতে যাওয়া এ বন্ডের প্রতি ইউনিটের অভিহিত মূল্য ১ লাখ টাকা। এর মাধ্যমে ব্যাংকটির টায়ার-২ মূলধন ভিত্তি শক্তিশালী করার পরিকল্পনা রয়েছে। বন্ডটির ট্রাস্টি হিসেবে থাকবে গ্রিন ডেল্টা ক্যাপিটাল লিমিটেড এবং ইস্যু ম্যানেজার হিসেবে থাকবে ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড।

Share this news