বিএসইসির নতুন নির্দেশনা, শেয়ারবাজারে বিনিয়োগ করতে পারবেন পরিচালকেরা
শেয়ারবাজারের মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানগুলোর পরিচালকদের বিনিয়োগের ওপর আরোপিত নিষেধাজ্ঞা শিথিল করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। নতুন নির্দেশনা অনুযায়ী, স্টক এক্সচেঞ্জ, সেন্ট্রাল ডিপোজিটরি ও ক্লিয়ারিং হাউসের পরিচালকেরা শেয়ারবাজারে বিনিয়োগ করতে পারবেন। তবে এ জন্য তাঁদের ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগের তথ্য প্রতি তিন মাস অন্তর কমিশনে জমা দিতে হবে।দেশি পোশাক বাছুনগত ১২ অক্টোবর বিএসইসির চেয়ারম্যান মাসুদ খানের সই করা এক নির্দেশনায় এ সিদ্ধান্ত জানানো হয়। এর মাধ্যমে গত ১ সেপ্টেম্বর জারি করা আগের আদেশ সংশোধন করে বিনিয়োগে নিষেধাজ্ঞার আওতায় থাকা ব্যক্তিদের তালিকা থেকে ‘পরিচালক’ শব্দটি বাদ দেওয়া হয়েছে।