বিদেশি বিনিয়োগকারীদের আগ্রহ বাড়ছে, ৮ মাসের লেনদেনে বড় চমক
দেশের শেয়ারবাজারে বিদেশি বিনিয়োগকারীদের অংশগ্রহণ বাড়ছে। চলতি ২০২৬ সালের প্রথম আট মাসে বিদেশি বিনিয়োগকারীদের মোট লেনদেন গত বছরের একই সময়ের তুলনায় ৩৭ দশমিক ৬ শতাংশ বেড়েছে। শুধু তাই নয়, চলতি বছরের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত বিদেশি বিনিয়োগকারীদের লেনদেনের পরিমাণ ২০২৫ সালের পুরো বছরের মোট লেনদেনের প্রায় ৯৪ শতাংশে পৌঁছেছে।ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) তথ্য অনুযায়ী, ২০২৬ সালের প্রথম আট মাসে বিদেশি বিনিয়োগকারীদের মোট লেনদেন হয়েছে ৩ হাজার ৭০১ কোটি ২৮ লাখ ৯৭ হাজার ৮৯৮ টাকা। ২০২৫ সালের একই সময়ে এ লেনদেনের পরিমাণ ছিল ২ হাজার ৬৮৭ কোটি ৩৯ লাখ ৪৭ হাজার ৮০৯ টাকা।Stocks & Bondsঅর্থাৎ এক বছরের ব্যবধানে বিদেশি বিনিয়োগকারীদের লেনদেন বেড়েছে ১ হাজার ১৩ কোটি ৮৯ লাখ ৫০ হাজার ৮৯ টাকা বা ৩৭ দশমিক ৬ শতাংশ।সংশ্লিষ্টরা বলছেন, শেয়ারবাজারে বিভিন্ন সংস্কার উদ্যোগ, বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া সহজ করা, আন্তর্জাতিক সূচক নির্ধারণকারী প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ এবং লেনদেন নিষ্পত্তির সময় কমিয়ে আনার উদ্যোগ বিদেশি বিনিয়োগকারীদের মধ্যে ইতিবাচক বার্তা তৈরি করেছে।