বেক্সিমকো ফার্মায় নতুন পর্ষদ গঠনে বিএসইসির অনাপত্তি, নথিতে একাধিক অসঙ্গতি
বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস পিএলসির পরিচালনা পর্ষদ পুনর্গঠন নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। কমিশনের প্যানেলভুক্ত আইনজীবীর মাধ্যমে মহামান্য আদালতের মৌখিক নির্দেশনার বিষয়টি অবহিত হওয়ার পর বিনিয়োগকারীদের স্বার্থসহ সার্বিক বিষয় বিবেচনায় কোম্পানিটির প্রস্তাবিত ৯ সদস্যের পরিচালনা পর্ষদ গঠনে অনাপত্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছেবাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান মাসুদ খানের সভাপতিত্বে আজ ২৯ সেপ্টেম্বর ২০২৬ কমিশনের সভাকক্ষে কমিশনের ১ হাজার ৩১তম সভা অনুষ্ঠিত হয়। সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।একই সঙ্গে কোম্পানি মামলা প্রত্যাহার করবে—এই শর্তে কমিশনের আগে জারি করা দুটি আদেশ প্রত্যাহারের সিদ্ধান্তও নেওয়া হয়েছে। ফলে বেক্সিমকো ফার্মার নতুন পরিচালনা পর্ষদ গঠন এবং কমিশনের পুরোনো দুটি আদেশ প্রত্যাহারের বিষয়টি একই সিদ্ধান্তের সঙ্গে যুক্ত হয়েছে।কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী প্রস্তাবিত ৯ সদস্যের পর্ষদে স্পনসরদের পক্ষ থেকে তিনজন পরিচালক থাকবেন। তারা হলেন এএসএফ রহমান, ওসমান কায়সার চৌধুরী ও ইকবাল আহমেদ।এর পাশাপাশি কোম্পানিটিতে নতুন করে একজন ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ করা হবে। স্থানীয় আর্থিক প্রতিষ্ঠানের পক্ষ থেকে একজন পরিচালক হিসেবে আইএফআইসি ব্যাংক পিএলসির একজন প্রতিনিধি পর্ষদে থাকবেন।এ ছাড়া চারজন স্বতন্ত্র পরিচালক থাকবেন। তাদের মধ্যে তিনজন নতুন করে নিয়োগ পাবেন। চার স্বতন্ত্র পরিচালকের একজন নারী হবেন। এসব স্বতন্ত্র পরিচালককে করপোরেট সুশাসন বিধিমালা, ২০১৮ অনুযায়ী নিয়োগ দেওয়ার কথা বলা হয়েছে।