Skip to content
Latest stories

Stock news

বেক্সিমকো ফার্মার মুনাফা কমেছে

চলতি ২০২২-২৩ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) আগের হিসাব বছরের একই সময়ে তুলনায় আয় বাড়লেও নিট মুনাফা কমেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের। এ সময় ওষুধ ও রসায়ন খাতের কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা কমেছে ৪ শতাংশের বেশি। গতকাল প্রকাশিত কোম্পানিটির অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।প্রতিবেদন অনুসারে, চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের নিট আয় ৯৭৮ কোটি ৭২ লাখ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে এ আয় ছিল ৮৪৬ কোটি ৯৩ লাখ টাকা। সে হিসাবে এক বছরের ব্যবধানে কোম্পানিটির নিট আয় বেড়েছে ১৩১ কোটি ৭৯ লাখ টাকা বা ১৫ দশমিক ৫৬ শতাংশ। প্রথম প্রান্তিকে কোম্পানিটির কর-পরবর্তী নিট আয় হয়েছে ১৪১ কোটি ২৭ লাখ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে এ মুনাফা ছিল ১৪৭ কোটি ৫৫ লাখ টাকা। সে হিসাবে এক বছরের ব্যবধানে কোম্পানিটির নিট মুনাফা কমেছে ৬ কোটি ২৮ লাখ টাকা বা ৪ দশমিক ২৬ শতাংশ। আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ২৪ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৩ টাকা ২৮ পয়সা। এ বছরের ৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৯৪ টাকা ২৫ পয়সায়। আগের হিসাব বছরের একই সময় শেষে যা ছিল ৮৬ টাকা ৩১ পয়সায়।২০২১-২২ হিসাব বছরে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ৫১৬ কোটি ১৩ লাখ টাকা। আগের হিসাব বছরে এ মুনাফা ছিল ৪৯৪ কোটি ৩৪ লাখ টাকা। সে হিসাবে এক বছরের ব্যবধানে কোম্পানিটির নিট মুনাফা বেড়েছে ২১ কোটি ৭৯ লাখ টাকা বা ৪ দশমিক ৪১ শতাংশ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ১১ টাকা ৫৭ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১১ টাকা শূন্য ৮ পয়সা। এ বছরের ৩০ জুন শেষে কোম্পানিটির এনভিপিএস দাঁড়িয়েছে ৯০ টাকা ৩৭ পয়সায়। আগের হিসাব বছর শেষে যা ছিল ৮২ টাকা ২৮ পয়সায়।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play