Skip to content
Latest stories

Stock news

বাণিজ্যিক উৎপাদনে যাচ্ছে স্পিনিং ইউনিট

নারায়ণগঞ্জ জেলার মিরকুটির চাওয়ে অবস্থিত স্পিনিং ইউনিটের বাণিজ্যিক উৎপাদন শুরু করতে যাচ্ছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ফার কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এরই মধ্যে কোম্পানিটির এ ইউনিটের পরীক্ষামূলক উৎপাদন শুরু হয়েছে। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে এ তথ্য জানিয়েছে ওষুধ ও রসায়ন খাতের কোম্পানিটি।তথ্য অনুসারে, আগামী মাস থেকে ফার কেমিক্যাল ইন্ডাস্ট্রিজের এ স্পিনিং ইউনিটটির বাণিজ্যিক উৎপাদন শুরু করার ঘোষণা দিয়েছে তালিকাভুক্ত কোম্পানিটি। এ ইউনিটটি স্থাপনে ফার কেমিক্যালের ব্যয় হয়েছে ৩০০ কোটি টাকা। এখান থেকে প্রতিদিন ১৮ লাখ টন ইয়ার্ন উৎপাদন করা যাবে। এ ইউনিট থেকে প্রতিদিন ৬৬ হাজার ৬০০ ডলার আর বছরে ২ কোটি ৩৩ লাখ ১০ হাজার ডলারের পণ্য বিক্রি করা সম্ভব হবে। এ প্রকল্প থেকে বার্ষিক বিক্রির ১৫ শতাংশ হারে মুনাফা আসবে।সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, ৩০ জুন সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) ফার কেমিক্যাল ইন্ডাস্ট্রিজের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৩৩ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে এ লোকসান ছিল ৪ পয়সা। আর তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১৭ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে এ লোকসান ছিল ২ পয়সা। এ বছরের ৩১ মার্চ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৩ টাকা ২৮ পয়সা।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play