Skip to content
Latest stories

Stock news

বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের বিনিয়োগকারীদের জন্য নতুন নির্দেশনা

শেয়ারবাজারে তালিকাভুক্ত বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি (বিএসসিপিএলসি) তাদের শেয়ারহোল্ডার ও ব্রোকারেজ হাউজগুলোকে প্রয়োজনীয় তথ্য হালনাগাদ করে জানানোর অনুরোধ করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।মানচিত্র দেখুনকোম্পানিটি শেয়ারহোল্ডারদের রেকর্ড ডেটের আগে সংশ্লিষ্ট ডিপি (ডিপোজিটরি পার্টিসিপেন্ট)-এর মাধ্যমে তাদের বিও অ্যাকাউন্টের ঠিকানা, ই-মেইল ঠিকানা, ব্যাংক অ্যাকাউন্টের তথ্য, মোবাইল নম্বর এবং (প্রয়োজন হলে) ১২ ডিজিটের ই-টিআইএন হালনাগাদ করতে বলেছে। প্রযোজ্য ক্ষেত্রে করমুক্তির তথ্যও হালনাগাদ করতে হবে।একই সঙ্গে সব স্টক ব্রোকারেজ হাউজকে শেয়ারহোল্ডারদের নাম, বিও আইডি নম্বর, গ্রাহকভিত্তিক শেয়ারহোল্ডিং অবস্থান ও প্রযোজ্য করহারের বিবরণসহ একটি বিবরণী দিতে অনুরোধ করেছে কোম্পানিটি। পাশাপাশি রেকর্ড ডেটে বিএসসিপিএলসির শেয়ার ধারণকারী মার্জিন অ্যাকাউন্ট হোল্ডারদের (যদি থাকে) তথ্য এবং এ বিষয়ে যোগাযোগের জন্য দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির নাম, ফোন নম্বর ও ই-মেইল ঠিকানাও চাওয়া হয়েছে। এসব তথ্য কোম্পানির সচিবালয়ে পাঠানোর পাশাপাশি [email protected] ঠিকানায় ই-মেইল করতে হবে আগামী ৩০ নভেম্বর, ২০২৬ বা তার আগে।এ ছাড়া নগদ লভ্যাংশ সংশ্লিষ্ট অ্যাকাউন্টে পাঠানোর সুবিধার্থে ব্রোকারেজ হাউজগুলোকে নির্ধারিত সময়ের মধ্যে ব্যাংকের নাম, অ্যাকাউন্ট নম্বর, রাউটিং নম্বর ইত্যাদি তথ্য দিতে বলা হয়েছে। প্রয়োজনীয় তথ্য এক্সেল ফাইলে ই-মেইলের মাধ্যমে পাঠাতে হবে।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play