বাংলাদেশ ন্যাশনাল ইনস্যুরেন্সের নাম ও ট্রেডিং কোড পরিবর্তন

Date: 2026-10-11 10:00:05
বাংলাদেশ ন্যাশনাল ইনস্যুরেন্সের নাম ও ট্রেডিং কোড পরিবর্তন
শেয়ারবাজারে তালিকাভুক্ত বাংলাদেশ ন্যাশনাল ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের নাম ও ট্রেডিং কোড পরিবর্তনের অনুমোদন দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।অনুমোদন অনুযায়ী, কোম্পানিটির নাম বাংলাদেশ ন্যাশনাল ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড -এর পরিবর্তে হবে বাংলাদেশ ন্যাশনাল ইনস্যুরেন্স পিএলসি । একই সঙ্গে ডিএসইতে কোম্পানিটির ট্রেডিং কোড বিএনআইসিএল -এর পরিবর্তে হবে বিএনআইপিএলসি । আগামী ১২ অক্টোবর, ২০২৬ থেকে এই পরিবর্তন কার্যকর হবে।নাম ও ট্রেডিং কোড ছাড়া কোম্পানির অন্যান্য তথ্য অপরিবর্তিত থাকবে।

Share this news