বাংলাদেশ ন্যাশনাল ইনস্যুরেন্সের ক্রেডিট রেটিং সম্পন্ন

Date: 2026-09-30 14:00:08
বাংলাদেশ ন্যাশনাল ইনস্যুরেন্সের ক্রেডিট রেটিং সম্পন্ন
শেয়ারবাজারে তালিকাভুক্ত বাংলাদেশ ন্যাশনাল ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড (বিএনআইসিএল)-কে দীর্ঘমেয়াদে এএএ ও স্বল্পমেয়াদে এসটি-১ সার্ভেইল্যান্স রেটিং দিয়েছে এমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেড (ইসিআরএল)। সঙ্গে কোম্পানিটির আউটলুক নির্ধারণ করা হয়েছে স্থিতিশীল (স্টেবল)। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।History২০২২ থেকে ২০২৫ সাল পর্যন্ত কোম্পানিটির বার্ষিক প্রতিবেদন, ৩০ জুন, ২০২৬ পর্যন্ত ছয় মাসের অনিরীক্ষিত আর্থিক বিবরণী এবং রেটিং প্রদানের তারিখ পর্যন্ত অন্যান্য প্রাসঙ্গিক পরিমাণগত ও গুণগত তথ্য বিশ্লেষণ করে এই রেটিং নির্ধারণ করা হয়েছে।

Share this news